রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ-শনাক্তের হার ফের নিম্নমুখী

একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩২ জন। আর শনাক্তের হার কমে দাঁড়িয়েছে শূন্য দশমিক ২৫ শতাংশে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আচমকা কালবৈশাখীতে যখন লণ্ডভণ্ড দক্ষিণবঙ্গ তখনই সুখবর দিল রাজ্যের স্বাস্থ্য দফতর। আগের দিনের তুলনায় গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ ও শনাক্তের হার নিম্নমুখী। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩২ জন। আর শনাক্তের হার কমে দাঁড়িয়েছে শূন্য দশমিক ২৫ শতাংশে। স্বস্তি দিয়েছে দৈনিক মৃত্যুও। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসের ছোবলে নতুন করে কারও প্রাণ যায়নি। সেই সঙ্গে অ্যাকটিভ কেসের সংখ্যাও আগের দিনের তুলনায় কমেছে।

শনিবার রাতে রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত দৈনিক করোনা বুলেটিনে জানানো হয়, ‘গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে নমুনা পরীক্ষার সংখ্যা আগের দিনের চেয়ে বেড়েছে। নতুন করে আরও ১২ হাজার ৭৭৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে ২ কোটি ৫২ লক্ষ ২৮ হাজার চারটি নমুনা পরীক্ষা করা হল। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার কমে দাঁড়িয়েছে শূন্য দশমিক ২৫ শতাংশে। নতুন করে আরও ৩২ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০ লাখ ১৯ হাজার ৫৮ জন। মৃতের সংখ্যা অবশ্য ২১ হাজার ২০৩ জনেই থমকে রয়েছে।’

স্বস্তি মিলেছে সুস্থতার হারেও। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসের সঙ্গে লড়াইতে জয়ী হয়েছেন ৩৮ জন। এ নিয়ে করোনাকে হারিয়ে সুস্ত ১৯ লাখ ৯৭ হাজার ৪৭৭ জন। একদিনে অ্যাকটিভ কেস কমেছে ছয়টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩৭৮ জনে।’

দুবাইয়ে গ্রেফতার হাসিনা ঘনিষ্ঠ বাংলাদেশের প্রাক্তন পুলিশ প্রধান বেনজীর আহমেদ

দিল্লিতে পৌছেই ডিগবাজি নিয়ে মুখ খুললেন সায়নী, যা বললেন শুনলে চমকে যাবেন

অঙ্গনওয়াড়ি কর্মীর চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬৫ হাজার টাকা প্রতারণা, তদন্তে পুলিশ

তৃণমূলের পর ফের ভাঙছে উদ্ধবের শিবসেনা! জরুরি বৈঠক ডাকলেন বাল ঠাকরের পুত্র

‘মহিলাদের ব্যাপারেও তাঁর পছন্দ দারুণ’, আমিরের তৃতীয় বিয়ে নিয়ে ‘মশকরা’ কাজলের

গান শোনাতে ওপার বাংলায় যাচ্ছেন অনুপম রায়, কোথায় অনুষ্ঠান

বারাকপুর থেকে ৩ টি নতুন বাস রুট চালুর কথা ঘোষণা পরিবহণ মন্ত্রীর

অস্ত্র আইনে গ্রেফতার বেলেঘাটার ‘ত্রাস’ রাজু নস্করের ৪ শাগরেদ

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

পুকুরে জাল ফেলতেই মাছের বদলে উঠল আগ্নেয়াস্ত্র! চাঞ্চল্য হাবড়ায়

গরম ভাতে মুখের স্বাদ বদলাবে এক নিমেষেই! সহজে বানিয়ে নিন চিংড়ি পাট শাক ভাজা

স্বামীকে ছাড়তে নারাজ, পুলিশের সামনে মেয়েকে কুপিয়ে খুন করল পাষণ্ড বাবা