‘পরিবর্তন অবশ্যম্ভাবী’ কাউন্ট ডাউন শুরু, কলকাতার পথে অর্জুন সিং

নিজের জন্মদিনের দিনেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নিতে পারেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফুল পরিবর্তনের অপেক্ষা। রবিবার সকালে অর্জুন সিংয়ের ট্যুইট ঘিরে জল্পনা ছড়িয়েছিল। সেই বিতর্ক আরও একবার উস্কে দিলেন ব্যারাকপুরের সাংসদ (MP)। তিনি বলেন, একটা কাউন্ট ডাউন শেষ হয়েছে। আরেকটা কাউন্ট ডাউন শুরু হয়েছে। এরপরেই রাজনৈতিক গুঞ্জন তীব্র থেকে তীব্রতর হয়েছে। রবিবার অর্জুন সিংয়ের সাংবাদিক বৈঠকের পর প্রায় এক প্রকার নিশ্চিত ফুল বদল।  নিজের জন্মদিনের দিনেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছেন তিনি। 

এদিন ব্যারাকপুরের সাংসদ বলেন, কিছুক্ষণের মধ্যে কলকাতায় যাচ্ছেন তিনি। সূত্রের খবর, ডায়মন্ডহারবারের সাংসদ (MP) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নেবেন তিনি। অর্জুন সিং এদিন বলেন, তৃণমূলের প্রথম যাত্রা থেকে তিনি ছিলেন। তারপরেই বলেন, তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন তাই হবে, অন্য কে কী বললেন তাতে কিছু আসে যায় না। 

বিজেপি (BJP) প্রসঙ্গে তিনি বলেন, বিজেপি ছাড়তে চাইছি বা বিজেপি ধরে রাখতে পারেনি তাঁকে, তা বলবে সময়। এখনই তিনি এই নিয়ে মুখ খুলতে চান না বলেও জানিয়েছেন। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ প্রসঙ্গে তিনি বলেন, ওনার নামে যা বলার তা বিজেপির কর্মী মহল আর বাংলার মানুষ বলেন, তিনি কিছু বলতে চান না। তারপরেই বলেন, কেন্দ্রীয় পর্যায়ে বৈঠক হয়েছে, এবারে রাজ্য পর্যায়ে হবে।  বিজেপির কেন্দ্র নেতাদের সঙ্গে বৈঠকের পর ফের পুরানো শিবিরেই ফিরতে চলেছেন তিনি, জোর জল্পনা এমনই। 

সূত্রের খবর, উত্তর ২৪ পরগণার তৃণমূল (TMC) নেতাদের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক হয়ে গিয়েছে অর্জুন সিংয়ের। তিনি জোড়াফুল শিবিরে যোগ দিতে পারেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় থেকে। 

এদিন বিস্ফোরক অর্জুন বলেন, পাটের দাম নিয়ে অনেক সময় দেওয়া হয়েছিল কেন্দ্রকে। আর অপেক্ষা করা সম্ভব নয়। বলেন, বাংলার ভালর জন্যই রবিবার তিনি কলকাতা আসছেন বৈঠকে। সেখানে যা সিদ্ধান্ত হবে, তা জানতে পারবে রাজ্য। উল্লেখ্য, এই জল্পনার মাঝেই আরও জোরদার শুরু হয় দল পরিবর্তনের সম্ভাবনা। টিটাগড় জুড়ে ছেয়ে যায় ফ্লেক্স, ব্যানার।  অর্জুন সিংকে তৃনমূলে স্বাগত জানানো হয়েছে সেই ব্যানারে। তাতে রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও জোড়াফুল শিবিরের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। 

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ২