কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হলুদ সঙ্কেত

কলকাতা ও আশেপাশের জেলাগুলিতে চলতি মাসের ২৭-২৮ তারিখ থেকেই প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। তবে বুধবার পর্যন্ত ঝড়বৃষ্টি হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যারাকপুরের বিজেপি সাংসদ রবি বিকালেই দলবদল করেছেন। সেই ঘটনার হাত ধরে বঙ্গ রাজনীতিতে পারা অনেকটাই চড়েছে। তবে সোম সকালে কলকাতা(Kolkata) সহ দক্ষিণবঙ্গের(South Bengal) জেলাগুলিতে আবহাওয়া(Weather) বেশ মনোরম। দেখা যাচ্ছে রোদ ঝলমলে আকাশ। যদিও আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বেলা গড়ালেই ফিরবে ভ্যাপসা গরম। সেক্ষেত্রে ফের ফিরবে আর্দ্রতাজনিত অস্বস্তি। সেই সঙ্গে সোম বিকালে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছেন তাঁরা। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে শুধু এদিন নয়, আগামী বুধবার পর্যন্ত এই ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকায়, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা(Yellow Alert)।

আলিপুর আবহাওয়া দফতর থেকে সোম সোম সকালে জানানো হয়েছে, এদিন কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝড়বৃষ্টির হাত ধরে ২-৩ ডিগ্রি তাপমাত্রা কমতেও পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের(North Bengal) জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, দুই দিনাজপুর ও মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে। সোমবার খাস কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। শনিবার প্রবল কালবৈশাখী ঝড়ের সঙ্গে বৃষ্টির দরুনই গতকাল সর্বোচ্চ তাপমাত্রা খুব একতা বেশি ওঠেনি বরঞ্চ তা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কমই ছিল। সোম ভোরে শহরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৩ শতাংশ, ন্যূনতম ৫৭ শতাংশ।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ-পশ্চিমী বাতাস ঢুকছে। পাশাপাশি উত্তরপ্রদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। এই কারণেই রাজ্যের পশ্চিমাঞ্চল সংলগ্ন ঝাড়খণ্ডে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়তে পারে। আগামী বুধবার পর্যন্ত এমন পরিস্থিতি থাকবে। তবে একটা সুখবরও আছে। মে মাসের শেষ দিক থেকেই বাংলার বুকে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। কলকাতা ও আশেপাশের জেলাগুলিতে চলতি মাসের ২৭-২৮ তারিখ থেকেই সেই বৃষ্টি শুরু হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন