বউয়ের চাকরি করতে গিয়ে স্বামী খেলেন চড়-থাপ্পড়, ঠিকানা জেল

কর্তাদের দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে যান ওই ব্যক্তি

Share:

নিজস্ব প্রতিনিধি, বৈশালী (বিহার): অভিযোগ অনেকদিন আগে শুনেছিলেন রাজ্য সরকার। খবর ছিল, বউয়ের জায়গায় অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে চাকরি করছেন তাঁর স্বামী। অভিযোগ ঠিক কি না, তা খতিয়ে দেখতে রাজ্য সরকারের কয়েকজন পদস্থ আধিকারিক সেখানে গিয়ে হাজির হন। বুঝতে পারেন, যা শুনেছেন ঠিক শুনেছেন। কর্তাদের দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে যান ওই ব্যক্তি। সকলের সামনেই তাকে চড় খেতে হয়েছে। একবার নয়, একাধিকবার। ক্লান্ত না হওয়া পর্যন্ত চড়-থাপ্পড় মেরেই যাচ্ছিলেন। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ সেখানে পৌঁছে তাঁকে গ্রেফতার করে। গোটা ঘটনা সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিতে গিয়ে জানিয়েছে, সহকারী জেলাশাসকের দফতরে খবর পৌঁছয় বৈশালীতে একটি দালাল চক্র তৈরি হয়েছে। অঙ্গনওয়াড়িতে যে সব মহিলা কাজ করেন, তাদের স্বামীরা দালালদের মোটা টাকা দিয়ে অঙ্গনওয়াড়িতে দিব্যি কাজ করে চলেছেন। সেই অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে সহকারী জেলাশাসক সুমিত কুমার এবং তার দফতরের কয়েকজন ওই অঙ্গনওয়াড়িতে পৌঁছে দেখে চেয়ারে স্ত্রীর জায়গায় বসে রয়েছেন স্বামী। প্রশাসনের কর্তাদের দেখে তাঁর ঘুম উবে যায়। পালিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা চালান।

তাঁকে তারা আর জিজ্ঞাসাবাদের প্রয়োজনবোধ করেননি। শুরু হয় চড় বৃষ্টি। সামনে দাঁড়িয়েছিলেন তাঁর স্ত্রী। আমলাদের বাধা দেওয়া তার আর সাহসে কুলোয়নি। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে সরকারের সঙ্গে প্রতারণার অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন ছেলের সঙ্গে ৪১ বছর বয়সে মাধ্যমিক পাশ করলেন বাবা

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

কম সময়ে মুখরোচক পদ, বানিয়ে নিন আলুর টক সবজি

হিজাব ছাড়া কনসার্টে গান গাওয়ার শাস্তি, ৭৪ বার চাবুকের ঘা সঙ্গীতশিল্পীকে

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর