সদ্যোজাতকে মৃত ঘোষণা হাসপাতালের, কবর দিতে গিয়ে জেগে উঠল

সাসপেন্ড দুই

Share:

নিজস্ব প্রতিনিধি, জম্মু: এক সদ্যোজাতকে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত ঘোষণা করেছিল। কবর দেওয়ার সময় সে নড়ে উঠল। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে জম্মু-কাশ্মীরের রামবান জেলার একটি সরকারি হাসপাতালে। সদ্যোজাত শিশুর পরিবার গাফলতির অভিযোগে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখায়। জানা গিয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ দুই কর্মীকে বরখাস্ত করেছে।

পরিবার সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বাঙ্কুতের বাসিন্দা বাসারাত আহমেদের স্ত্রীকে রামবানের একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি একটি সন্তানের জন্ম দেন। হাসপাতালের তরফ থেকে বাসারাত আহমেদ এবং তাঁর পরিবারকে বলা হয়, মৃত সন্তানের জন্ম হয়েছে। পরিবার শিশুটিকে হাসপাতাল থেকে কবর দিতে নিয়ে যায়। কবর দেওয়ার সময় ওই সদ্যোজাত আচমকাই জেগে ওঠে। পরিবার দ্রুত সেই শিশুকে হাসপাতালে নিয়ে গিয়ে সেখানে ভর্তি করায়। পাশাপাশি এই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে তারা গাফিলতির অভিয়োগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করে। জেলা হাসপাতাল শিশু এবং শিশুর মাকে পরে  শ্রীনগরের অন্য একটি হাসপাতালে ভর্তির সুপারিশ করে।

ইতোমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশের সঙ্গে যোগাযোগ করলে পুলিশ বাহিনী সেখানে পৌঁছে শিশুটির পরিবার এবং তাদের আত্মীস্বজনদের শান্ত করার চেষ্টা করে। তাদের বলা হয়, যে বা যারা এই গাফিলতির সঙ্গে যুক্ত থাকবে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ করা হবে।

অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানিয়েছ, ‘অভিযোগের তদন্ত শুরু হয়েছে। আপাতত জুনিয়ার স্টাফ নার্স সুমিনা বেগম এবং সাফাইকর্মী হাজারা বেগমকে সাসপেন্ড করা হয়েছে। ’

আরও পড়ুন দলিতের মুখের খাবার খেলেন কংগ্রেস বিধায়ক

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?