১ জুন থেকেই শিয়ালদা থেকে যাত্রীসহ মেট্রো পরিষেবা

আগামী ৩১ মে শিয়ালদা মেট্রো স্টেশন উদ্বোধন করতে পারেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ১ জুন থেকে আমজনতার জন্য পরিষেবা চালু হয়ে যাবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। আগামী ৩১ মে কলকাতায় আসছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব(Ashwini Baishnab)। ওইদিন তিনি বেহালায় রেলের এক অনুষ্ঠানে অংশ নেবেন। সেই অনুষ্ঠান থেকেই ভার্চুয়ালি তিনি ইস্ট ওয়েস্ট(East West Metro) প্রকল্পের শিয়ালদা(Sealdha Station) থেকে পরিষবা চালুর বিষয়টি উদ্বোধন করবেন। তার পরের দিন অর্থাৎ ১ জুন থেকে আমজনতার জন্য শিয়ালদা থেকে মেট্রো পরিষেবা চালু করে দেওয়া হতে পারে। যদিও গোটা বিষয়টি নিয়ে এখনও সরকারি ভাবে কিছু ঘোষণা করা হয়নি। সরকারি ভাবে কোনও নির্দেশও জারি হয়নি। তবে মেট্রো সূত্রে জানা গিয়েছে রেলের তরফে কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেড(KMRCL) বা কেএমআরসিএল-কে জানিয়ে দেওয়া হয়েছে ৩১ মে শিয়ালদা মেট্রো স্টেশনের উদ্বোধন হতে পারে। তাঁরা যেন সেই রকম প্রস্তুতি নিয়ে রাখেন। উল্লেখ্য, বাণিজ্যিক ভাবে যাত্রী পরিবহণের জন্য শিয়ালদা স্টেশনকে গত ২৫ মার্চ সবুজ সঙ্কেত দিয়েছিলেন কমিশনার অফ রেলওয়ে সেফটি বা সিআরএস।

মার্চ মাসেই শোনা গিয়েছিল, পয়লা বৈশাখ থেকেই শিয়ালদা থেকে যাত্রী নিয়ে ইস্ট ওয়েস্ট মেট্রো ছুটবে সেক্টর ফাইভের দিকে। সেই মর্মেই কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার অরুণ অরোরা সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, ‘পয়লা বৈশাখের শুভ দিনে ভূগর্ভস্থ শিয়ালদহ স্টেশনের উদ্বোধন হতে চলেছে।’ কিন্তু শেষ পর্যন্ত ওই দিনে কিছুই হয়নি। তার পরে পেরিয়ে গিয়েছে পাঁচ সপ্তাহ। ভূগর্ভস্থ শিয়ালদহ স্টেশনের উদ্বোধন নিয়ে কলকাতা মেট্রো নীরবই থেকে গিয়েছে। মুখে কুলুপ এঁটেছে রেলমন্ত্রকও(Rail Ministry)। এখন শোনা যাচ্ছে আগামী ৩১ মে শিয়ালদা মেট্রো স্টেশনের উদ্বোধন করতে পারেন রেলমন্ত্রী। পরের দিন অর্থাৎ ১ জুন থেকে তা খুলে দেওয়া হবে আমজনতার জন্য। এখন ইস্ট ওয়েস্ট মেট্রো চলাচল করে সেক্টর ফাইভ থেকে ফুলবাগান অবধি। যদি সত্যিই ১ জুন থেকে আমজনতা শিয়ালদা থেকে ইস্ট ওয়েস্ট মেট্রোর সওয়ারি হতে পারেন তাহলে এক ধাক্কায় অনেকটাই যাত্রী বেড়ে যাবে ইস্ট ওয়েস্ট মেট্রো রেলের।

নিয়ম অনুযায়ী, সিআরএস সবুজ সঙ্কেত দেওয়ার পর স্টেশন ব্যবহার শুরু করতে তিন মাস সময় থাকে। এর মধ্যে যদি স্টেশনে বাণিজ্যিক ভাবে ট্রেন চলাচল শুরু না-হয়, তা হলে নতুন করে সিআরএস-কে দিয়ে ফের তা অনুমোদন করাতে হয়। এই নিয়মে ২৪ জুনের মধ্যে স্টেশনটি চালু করতেই হবে। যে কারণে উদ্বেগ বাড়ছে মেট্রো কর্তৃপক্ষের। এই বিষয়ে এদিন কলকাতা মেট্রোর ডেপুটি জেনারেল ম্যানেজার প্রত্যুষ ঘোষ জানিয়েছেন, ‘আমাদের কাছে এখনও পর্যন্ত লিখিত নির্দেশিকা আসেনি। তবে ৩১ মে স্টেশন উদ্বোধনের সম্ভাব্য দিন হতে পারে, এমন সম্ভাবনার কথা আমরাও শুনেছি। তাই আমরা সবরকমের প্রস্তুতি নিয়ে রাখছি। সবুজ সঙ্কেত এলেই পরিষেবা চালু করে দেওয়া হবে।’

কার্তিক মাসের পুণ্যতিথিতে স্নান, শ্রী বিষ্ণুর কৃপায় খুলবে ভাগ্যের দুয়ার

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের