মুখ্যমন্ত্রীকে আমসত্ত্ব খাওয়াতে সাইকেল নিয়ে পথে সায়ন্তিকা

মালদা থেকে কলকাতার কালিঘাটে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমসত্ত্ব আর গোলাপজাম মিষ্টি খাওয়াতে চাইছে ৮ বছরের সায়ন্তিকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুই দিদির পড়াশোনা মাঝপথে বন্ধ হয়ে যাওয়ার মতন পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু শেষপর্যন্ত তাঁদের পড়া বন্ধ হয়নি। সৌজন্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) চালু করা কন্যাশ্রী প্রকল্প। দুই দিদি আজ পড়ছে কলেজে বিশ্ববিদ্যালয়ে। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানতে সাইকেল চালিয়ে মালদা থেকে কলকাতার কালিঘাটে(Kalighat) এসে তাঁকে আমসত্ত্ব আর গোলাপজাম মিষ্টি খাওয়াতে চাইছে সেই দুই দিদির ছোট বোন সায়ন্তিকা(Sayantika Das)। বয়স তার মাত্র ৮। পড়ে দ্বিতীয় শ্রেনীতে। আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২৬ মে সায়ন্তিকা তাঁর ছোট্ট সাইকেল চালিয়ে মালদা(Malda) জেলার ইংরেজবাজার(English Bazaar) পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের মনস্কামনা পল্লীর বাড়ি থেকে কলকাতার(Kolkata) কালিঘাটের পথে রওয়ানা দেবে সায়ন্তিকা। তবে একা অবশ্যই নয়। সঙ্গে থাকবে বাবা প্রদীপ দাস ও মা উমা দাস। তবে তাঁরা যাবেন বাইকে চপে মেয়ের পিছু পিছু। দুইজনই অবশ্য মেয়ের এহেন কীর্তিতে রীতিমত গর্বিত।

ইতিমধ্যেই সায়ন্তিকার এই সাইকেল চালিয়ে ইংরেজবাজার থেকে কলকাতা যাওয়ার বিষয়টি জেলা প্রশাসনকে জানিয়েছেন প্রদীপবাবু। জানিয়েছেন পুলিশকেও। দুই তরফেই প্রয়োজনীয় অনুমতি মিলেছে। মালদায় গিয়ে আমসত্ত্ব খেতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই জেলার প্রসিদ্ধ আমসত্ত্ব মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিতে সায়ন্তিকা জেদ ধরে। সেই সঙ্গে দুই দিদির পড়াশোনার জন্যও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিতে চায় সায়ন্তিকা। এই বিষয়ে সায়ন্তিকার মা উমা দাসের বক্তব্য, ‘আমার নিজের পড়াশোনা করার খুব ইচ্ছা ছিল। কিন্তু বাপের বাড়ির অবস্থা ভালো না থাকায় পড়াশোনা বেশিদূর টানতে পারেনি। বিয়েও হ্যে যায় তাড়াতাড়ি। আমার স্বামী পেশায় গাড়িচালক। সংসারে অনটন আছে। দুই মেয়ের পড়াশোনাও হয়তো বন্ধ হয়ে যেত মুখ্যমন্ত্রীর কন্যাশ্রী প্রকল্প না থাকলে। সায়ন্তিকা ছোটবেলায় সেই সমস্যাটা দেখেছে। ছোট হলেও ও কিন্তু বুঝেছে ব্যাপারটা। ও মমতাদিকে খুব ভালবাসে। ও টিভিতে দেখেছিল মমতাদি মালদার আমসত্ত্ব খেতে চেয়েছেন। তারপরেই জেদ ধরে ও সাইকেল চালিয়ে মমতাদিকে আমসত্ত্ব খাইয়ে আসবে। আমরা তাতে বাধা দিতে চাই না।’

সায়ন্তিকার এহেন উদ্যোগে খুব খুশি তার দুই দিদি দিয়া দাস ও পাপিয়া দাস। প্রথমজন এম এ করছে, দ্বিতীয়জন বি এ। খুশি ইংরেজবাজার পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পূজা দাসও। তিনি জানালেন, ‘আমাদের ওয়ার্ডের ছোট্ট মেয়ে সায়ন্তিকা দাস আমাদের এই ওয়ার্ডের গর্ব। দিদির শিক্ষাক্ষেত্রে যে প্রকল্পগুলি রয়েছে, সেগুলির জন্য দিদির সঙ্গে দেখা করে এই ছোট্ট মেয়েটি ধন্যবাদ জানাবে। এটা আমাদের খুব ভাল লাগছে। আমরা তার পাশে থেকে সমস্তরকম সহযোগিতা করবো।’ জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে আগামী ২৬ তারিখ রওয়ানা দিয়ে ২৯ তারিখ ক্লকাতার কালিঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবে সায়ন্তিকা। সেই সাক্ষাতের অনুমতিও মিলেছে।

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি