বৌদ্ধ ভিক্ষু অতীশ দীপঙ্করের জন্মস্থানে পর্যটক টানতে বিশ্বজুড়ে প্রচারের সুপারিশ

আনুমানিক ৯৮২ খ্রিস্টাব্দে বিক্রমপুর পরগনার বজ্রযোগিনী গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে বজ্রযোগিনী গ্রাম মুন্সিগঞ্জ জেলার অন্তর্ভুক্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বৌদ্ধধর্মের অন্যতম প্রচারক তথা বিখ্যাত বৌদ্ধ ভিক্ষু অতীশ দীপঙ্করের জন্মস্থানে বিদেশি পর্যটকদের টেনে আনতে বিশ্বজুড়ে বিশেষ প্রচার চালানোর সুপারিশ করল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি। মঙ্গলবার সংসদ ভবনে সিমিন হোসেনের (রিমি) সভাপতিত্বে বৈঠকে বসেছিলেন সংসদীয় কমিটির সদস্যরা। বৈঠকে আগামী দুই বছরের মধ্যে বিখ্যাত ভিক্ষুর জন্মভিটের খননকার্য শেষ হবে বলে সদস্যদের অবহিত করা হয়। খননকাজের সময় প্রত্নস্থলের মাটির নীচ থেকে পাওয়া প্রত্নতত্ত্বের তালিকা তৈরি করার জন্যও মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

ইতিহাস অনুযায়ী, পাল সাম্রাজ্যের সময়ে একজন বৌদ্ধ ভিক্ষু এবং বৌদ্ধধর্মপ্রচারক ছিলেন অতীশ দীপঙ্কর। আনুমানিক ৯৮২ খ্রিস্টাব্দে বিক্রমপুর পরগনার বজ্রযোগিনী গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে বজ্রযোগিনী গ্রাম মুন্সিগঞ্জ জেলার অন্তর্ভুক্ত। স্থানীয়দের কাছে অতীশ দীপঙ্করের বসতবাড়ি ‘নাস্তিক পণ্ডিতের ভিটা’ হিসেবেই পরিচিত। বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য তিব্বতে গিয়েছিলেন তিনি। সেখানেই দেহত্যাগ করেন তিনি।

প্রয়াণের প্রায় নশো বছর বাদে ১৯৭৮ সালের ২৮ জুন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের দেহভষ্ম বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনা হয়। তৎকালীন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সঙ্ঘের সভাপতি বিশুদ্ধানন্দ মহাথের এ বিষয়ে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন। ২০০৪ সালে চিনের আর্থিক সহযোগিতায় তিব্বতের মডেল অনুকরণে প্রখ্যাত বৌদ্ধভিক্ষুর জন্মভিটেয় একটি স্তম্ভ নির্মাণ করা হয়। পাশাপাশি জন্মভিটেয় লুকিয়ে থাকা প্রত্নতাত্ত্বিক জিনিসের সন্ধানে বিশেষ খননকার্য শুরু হয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির অন্যতম সদস্য অসীম কুমার উকিলের মতে, সারা বিশ্বে অসংখ্য বৌদ্ধ ধর্মানুসারী রয়েছেন। তাঁদের কাছে অতীশ দীপঙ্করের মর্যাদাই আলাদা। ফলে যদি বিশ্বজুড়ে প্রচার চালানো যায়, তাহলে মুন্সিগঞ্জের ব্রজযোগিনী গ্রাম এক বিশেষ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ