স্বস্তি দিয়ে রাজ্যে নিম্নমুখী করোনার দৈনিক সংক্রমণ, শনাক্তের হার

গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন মাত্র ২৫ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ ফের স্বস্তি দিল। আগের দিনের চেয়ে দৈনিক আক্রান্তের সংখ্যা যেমন কমেছে, তেমনই কমেছে শনাক্তের হার। গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন মাত্র ২৫ জন। আর শনাক্তের হার আগের দিনের চেয়ে কমে দাঁড়িয়েছে শূন্য দশমিক ৩০ শতাংশে। মারণ ভাইরাসের ছোবলে নতুন করে কারও মৃত্যু হয়নি। সেই সঙ্গে অ্যাকটিভ কেসের সংখ্যাও আগের দিনের চেয়ে কমেছে।

মঙ্গলবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিন অনুযায়ী, ‘আগের দিনের তুলনায় গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার সংখ্যা অনেকটাই বেড়েছে। একদিনে আরও ৮ হাজার  ৪১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৩০ শতাংশ। সোমবার নমুনা পরীক্ষার তুলনায় পজিটিভিটি হার ছিল শূন্য দশমিক ৫৬ শতাংশ। একদিনে আরও ২৫ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ১৯ হাজার ১৪৯ জনে। নতুন করে কারও মৃত্যু না হওয়ায় মারণ ভাইরাসে মৃতের সংখ্যা ২১ হাজার ২০৩ জনই রয়েছে।’

সুস্থতার হারও ক্রমশ করোনা মুক্তির আলো দেখাচ্ছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে জয়ী হয়েছেন ৪২ জন। এ নিয়ে প্রাণঘাতী ভাইরাসের সঙ্গে জীবনযুদ্ধে জয়ী হলেন ১৯ লাখ ৯৭ হাজার ৫৮৬ জন। সুস্থতার হার অবশ্য ৯৮ দশমিক ৯৩ শতাংশেই রয়েছে। একদিনে অ্যাকটিভ কেস কমেছে ১৭টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩৬০ জনে। তার মধ্যে হাসপাতালে চিকি‍ৎসাধীন ২৫ জন।’

বর্ষার আগে হিজলী টাইডাল ক্যানেল সংস্কারে উদ্যোগী মুখ্যমন্ত্রী, বরাদ্দ ১৭ লক্ষ টাকা

বিয়ের দেড় বছরের মাথায় মা হলেন ‘নাগিন’-খ্যাত অভিনেত্রী সুরভি, কন্যা হল না পুত্র?

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

প্রাক্তন তৃণমূল বিধায়ক মুকুটমণির কল্যাণীর ৩টি ফ্ল্যাট সিল করে দিল পুলিশ

ডিম ছোড়া নয়, তৃণমূল নেতাকে ওমলেট খাইয়ে অভিনব প্রতিবাদ দুর্গাপুরে

গঙ্গাবক্ষে ৫০০-টি নৌকোয় যোগব্যায়াম! অভিনব উদ্যোগ রাজ্যের

দুবাইয়ে গ্রেফতার হাসিনা ঘনিষ্ঠ বাংলাদেশের প্রাক্তন পুলিশ প্রধান বেনজীর আহমেদ

দিল্লিতে পৌছেই ডিগবাজি নিয়ে মুখ খুললেন সায়নী, যা বললেন শুনলে চমকে যাবেন

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

অঙ্গনওয়াড়ি কর্মীর চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬৫ হাজার টাকা প্রতারণা, তদন্তে পুলিশ

তৃণমূলের পর ফের ভাঙছে উদ্ধবের শিবসেনা! জরুরি বৈঠক ডাকলেন বাল ঠাকরের পুত্র

গান শোনাতে ওপার বাংলায় যাচ্ছেন অনুপম রায়, কোথায় অনুষ্ঠান