নিজাম প্যালেসে পৌঁছলেন পার্থ চট্টোপাধ্যায়

বুধবার কেন্দ্রীয় সংস্থার তলবে হাজিরা দিতে সকাল ১০টা ১৫ নাগাদ নাকতলার বাড়ি থেকে বের হন পার্থ চট্টোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: সিবিআই দফতর নিজাম প্যালেসে পৌঁছলেন পার্থ চট্টোপাধ্যায়। বুধবার কেন্দ্রীয় সংস্থার তলবে হাজিরা দিতে সকাল ১০টা ১৫ নাগাদ নাকতলার বাড়ি থেকে বের হন পার্থ চট্টোপাধ্যায়। নির্ধারিত সময় সকাল ১১টার আগে তিনি নিজাম প্যালেসে পৌঁছন।

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার দ্বিতীয় বার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে তলব করেছে সিবিআই।এদিন সকাল ১১টা নাগাদ তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় সিবিআই। নিজাম প্যালেসের উদ্দেশে বের হওয়ার আগে এদিন সকালে পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে হাজির হন তাঁর আইনজীবীরা। এর পর ১০টা ১৫ নাগাদ তিনি বাড়ি থেকে বের হন।

সূত্রের খবর, আদালতের নির্দেশে গত বুধবার পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী দাবি করেন, এসএসসি-র উপদেষ্টা কমিটি তিনি গঠন করলেও, সেই কমিটির ওপর তাঁর নিয়ন্ত্রণ ছিল না। এমনকি স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া সম্পর্কেও তিনি কিছু জানতেন না বলে দাবি করেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি শিক্ষামন্ত্রী ছিলেন কিন্তু কারা এসএসসি-র কমিটিকে নিয়ন্ত্রণ করছিল, কমিটির ওপর তাঁর কেন নিয়ন্ত্রণ ছিল না। এই সব প্রশ্ন বুধবার পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

গত বুধবার কলকাতা হাইকোর্টের নির্দেশে অবশেষে সিবিআই দফতর নিজাম প্যালেসে হাজিরা দিতে হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। ১৮ তারিখ সন্ধ্যা ৬ টায় তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেদিনই আদালতের নির্দেশে নিজাম প্যালেসে সিবিআই জিজ্ঞাসার মুখোমুখি হতে হাজির হন এসএসসি-র উপদেষ্টা কমিটির পাঁচ সদস্যের মধ্যে চার জন। এদিন ৪ টে বাজার আগেই নিজাম প্যালেসে পৌঁছে যান এসএসসি-র উপদেষ্টা কমিটির প্রধান শান্তিপ্রসাদ সিনহা। এর পর একে একে পৌঁছন অলোক সরকার, প্রদীপ বন্দ্যোপাধ্যায়রা।  

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে