ফাইনালের ছাড়পত্র পাওয়ার দ্বৈরথে নামছে দিল্লি-কলকাতা

গত রবিবারই ফাইনালের টিকিটটা পাকা করে ফেলেছে চেন্নাই সুপার কিংস।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত রবিবারই ফাইনালের টিকিটটা পাকা করে ফেলেছে চেন্নাই সুপার কিংস। এবার দ্বিতীয় দলের পালা। তবে সেটা কে হবে তার উত্তর পাওয়া যাবে বুধবার রাতেই। প্লে-অফের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস এবং কলকাতা নাইট রাইডার্স। এই দু’দলের একজন চলতি আইপিএলের ফাইনালে খেলবে ধোনিদের বিরুদ্ধে।

প্রথম কোয়ালিফায়ারে চেন্নাইয়ের কাছে হেরে গেলেও ফাইনালে যাওয়ার আরও একটা সুযোগ থাকছে দিল্লির কাছে। তাই প্রথম সুযোগ হাতছাড়া হলেও আর সেই ভুল করতে রাজি নয় গতবারের রানার্সরা। নাইটদের হারিয়ে ফাইনালের টিকিট পাকা করাই লক্ষ্য ঋষভ পন্থ অ্যান্ড কোম্পানির।

তবে কেকেআর শিবিরও বেশ আত্মবিশ্বাসী। এলিমিনেটর ম্যাচে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে বিদায় দিয়ে দিয়েছে ইয়ন মরগান অ্যান্ড কোম্পানি। দুর্দান্ত ফর্মে রয়েছেন অলরাউন্ডার সুনীল নারিন। ক্যারিবিয়ান তারকার পারফরম্যান্স রীতিমতো খেতাব জয়ের স্বপ্ন দেখাচ্ছে নাইট রাইডার্সকে। ব্যাট-বল উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন নারিন। বিশেষ করে বেঙ্গালুরু ম্যাচে তাঁর পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো।

পাশাপাশি, বাকি নাইটদের শুভমন গিল, ভেঙ্কটেশ আইয়ার, নীতির রানা, দীনের কার্তিকরাও রানের মধ্যে রয়েছে। প্রয়োজনে জ্বলে উঠছেন সাকিব আল হাসানও। তাই খানিকটা হলে ক্যাপিটালসের থেকে এগিয়ে রয়েছে নাইটরা। তবে এই ধরনের ম্যাচে কাউকেই এগিয়ে রাখা যায় না। মাঠে যারা ভালো পারফরম্যান্স দেবে তারাই জিতবে।    

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা