যৌনকর্মীর মেয়েকে কী পুত্রবধূ করা যায়? ‘আপনি কী বলেন?’

যৌনকর্মীর মেয়েকে বিয়ে করে গৃহস্থের ঘরে নিয়ে যেতে চান না কেউই। সমাজ কী তাহলে আদৌ এগিয়েছে? এই প্রশ্নের উত্তর খুঁজছে স্টার জলসার 'আপনি কী বলেন' এর মঞ্চ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শহরের কানাগলি বা যৌনপল্লীতে যাদের বাস তাদের কথা আমরা কে ভাবি? ভাবি না কারণ ওটা শহরের নিষিদ্ধপল্লী। আর সেখানকার মানুষদের নিয়ে আমরা এতটুকু ভাবিত নই। কারণ তাঁরা যৌনকর্মী। ভদ্রসমাজে তাঁদের স্থান নেই। শুধু কী তাই কলকাতা শহরের বুকে সবথেকে পুরানো যৌনপল্লী সোনাগাছিতে গেলেই দেখা মিলবে এরকম ছবি। আর তাহলেই ভাবুন তাঁদের সন্তানদের কীরকম চোখে দেখে আমাদের সমাজ।

সমাজে ওদের স্থান একেবারে তলানিতে। যারা এর মধ্যেও নিজেকে প্রতিষ্ঠিত করেছে সেই যৌনকর্মীর সন্তানদের স্কুলে, বাইরের জগতে কিংবা যদি কন্যা সন্তান হয় কোনও যৌনকর্মীর তার বিয়ে দেওয়ায় স্বপ্নাতীত বটে। একজন যৌনকর্মীর মেয়েকে বিয়ে দিয়ে গৃহস্থের ঘরে নিয়ে যেতে চান না কেউই। সমাজ কী তাহলে আদৌ এগিয়েছে? এই প্রশ্নের উত্তরই আরও একবার দিতে চলেছে স্টার জলসার ‘আপনি কী বলেন’ এর মঞ্চ।

সম্প্রতি স্টার জলসার অফিশিয়াল পেজে এ এই রিয়ালিটি শোয়ের আপলোড হওয়া প্রোমোতে দেখা যাচ্ছে এক যৌনকর্মীর সন্তানকে বাড়িতে বিয়ে করে আনার পর শ্বশুরবাড়ির সকলের ঠিক কীরকম প্রতিক্রিয়া হয়। ঠিক কতটা মেনে নিতে অসুবিধা হয় একজন যৌনকর্মীর মেয়েকে পুত্রবধূ হিসাবে। সেই প্রশ্নই দর্শকদের কাছে রেখেছিলেন এই শো এর সঞ্চালক দেবশঙ্কর হালদার। আর সেই মঞ্চে উপস্থিত এক দর্শক ভাগ করে নিলেন এই নিয়ে তাঁর জীবনের ঘটনা। তাঁর নিজের পুত্রবধূ নাকি একজন যৌনকর্মীর সন্তান। এবং তিনি তাঁর সঙ্গে সংসারও করছেন চুটিয়ে। কেমন সেই অভিজ্ঞতা? শুনে নিন। 

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল