রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ কমলেও, বাড়ল শনাক্তের হার

গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪০ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: নমুনা পরীক্ষার সংখ্যা কমায় রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ আগের দিনের তুলনায় সামান্য হ্রাস পেল। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪০ জন। দৈনিক সংক্রমণ নিম্নমুখী হলেও সংক্রমণ হার অর্থা‍ৎ নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে। শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৪৮ শতাংশে। তবে দৈনিক আক্রান্তের তুলনায় দৈনিক সুস্থতার হার কম হওয়ায় অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়েছে। কিছুটা স্বস্তি দিয়েছে দৈনিক মৃত্যুর পরিসংখ্যান। ফের করোনায় মৃত্যুহীন  দিন পার করল রাজ্য। 

বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিন অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে ৮ হাজার ৩৪২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনায় শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৪৮ শতাংশে। আরও ৪০ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে প্রাণঘাতী ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ১৯ হাজার ২৩১ জনে। তবে নতুন করে কারও প্রাণহানি ঘটেনি। ফলে মৃতের সংখ্যা ২১ হাজার ২০৩ জনেই থমকে রয়েছে।’

সামান্য হলেও অস্বস্তি বাড়িয়েছে অ্যাকটিভ রোগীর সংখ্যা। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় দৈনিক আক্রান্তের চেয়ে সুস্থতার হার কম। নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ৩৭ জন। এ নিয়ে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ১৯ লাখ ৯৬ হাজার ৬৬৭ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৯৩ শতাংশই রয়েছে। একদিনে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়েছে আরও তিনজন। যার ফলে এদিন সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬১ জনে। তার মধ্যে হাসপাতালে চিকি‍ৎসাধীন ২৬ জন।’

বক্সঅফিসে সুনামি, মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি টাকা আয় ছাড়াল ‘পেড্ডি’র

শওকতকে ‘পলাতক’ ঘোষণা করল NIA, সীমান্তে সতর্ক বিএসএফ

পছন্দের দফতর না জোটায় গোঁসা, শপথের দুদিনের মধ্যে রেগে ইস্তফা বর্ষীয়ান মন্ত্রীর

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

‘পরিবারে এমন হয়েই থাকে’, ট্রাম্পের কড়া মন্তব্যকে পাত্তাই দিলেন না নেতানিয়াহু

দিল্লিতে ফ্ল্যাটের মধ্যে খুন বাঙালি অধ্যাপিকা, তদন্তে পুলিশ

বোমাবাজির অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা শামসুল ইসলাম

অফিসের মধ্যেই সহকর্মী তরুণীকে খুন করে আত্মহত্যার চেষ্টা যুবকের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

বৃষ্টি ভালবাসেন? তাহলে এই বর্ষায় কুয়াশা-ঝর্নায় মোড়া এই জায়গা থেকে ঘুরে আসুন

এয়ার কুলার কিনবেন? ভুল মডেলে হতে পারে বাড়তি খরচ, মিলবে না পর্যাপ্ত ঠান্ডা

Moto G37 Power নাকি Realme C83 5G? কম বাজেটের লড়াইয়ে এগিয়ে কোন ফোন?