দেখে নিন, কেমন হল কোহলিদের টি-২০ বিশ্বকাপের জার্সি

আগামী রবিবার থেকেই পড়ে যাবে টি-২০ বিশ্বকাপের ঢাকে কাঠি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী রবিবার থেকেই পড়ে যাবে টি-২০ বিশ্বকাপের ঢাকে কাঠি। ২২ গজে ২০ বিশের এই লড়াই দেখার জন্য গত পাঁচবছর ধরে অপেক্ষা করে রয়েছেন সকল ক্রিকেট প্রেমীরা। আরব আমিরশাহি এবং ওমানের মাটিতে হতে চলা মেগা টুর্নামেন্টকে উপভোগ করার জন্য মুখিয়ে আছে ক্রিকেট বিশ্ব। আগামী ২৪ অক্টোবর টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। সেই ম্যাচে বিরাট কোহলি অ্যান্ড কোম্পানির প্রতিপক্ষ হল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।

তবে এই মেগা টুর্নামেন্টে খেলার জন্য ভারতীয় দলের নতুন জার্সি প্রকাশ্যে আনল বিসিসিআই। মহাষ্টমীর দিন টুইট করে নয়া জার্সি সকলের সামনে আনল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড। যেখানে দেখা যাচ্ছে কোহলি, রোহিত, লোকেশ, জাদেজা এবং বুমরাহ টি-২০ বিশ্বকাপের জন্য তৈরি জার্সি পরিধান করে দাঁড়িয়ে রয়েছেন। আর টিম ইন্ডিয়ার এই নতুন জার্সির নাম দেওয়া হয়েছে ‘বিলিয়ন চিয়ার্স জার্সি’।

সোশ্যাল মিডিয়াতে জার্সি প্রকাশ করে বিসিসিআইয়ের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘লক্ষ লক্ষ সমর্থকদের চিৎকারে অনুপ্রাণিত হয়ে এই জার্সিটি তৈরি করা হয়েছে।’ 

Presenting the Billion Cheers Jersey!

The patterns on the jersey are inspired by the billion cheers of the fans.

Get ready to #ShowYourGame @mpl_sport.

Buy your jersey now on https://t.co/u3GYA2wIg1#MPLSports #BillionCheersJersey pic.twitter.com/XWbZhgjBd2

— BCCI (@BCCI) October 13, 2021

 

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা