‘ভুল ভুলাইয়া ২’ শেষ নয়! আসছে এই ছবির তৃতীয় পর্ব, সঙ্গে তৈরি হচ্ছেন কবীর সিংহও

Share:

নিজস্ব প্রতিনিধি: কার্তিক আরিয়ান এবং কিয়ারা আদভানির ‘ভুল ভুলাইয়া 2’ বক্স অফিসে অপ্রতিরোধ্য ফলাফল করেছে। গত ২০ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবি ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভুল ভুলাইয়া’ র সিক্যুয়েল। মুক্তির পর থেকেই এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে ছিল। মাত্র ৭ দিনেই ৮০ কোটি টাকা ব্যবসা করে ফেলেছে এই ছবি। বিশেষজ্ঞদের ধারনা, আর কয়েকদিন বাদেই এই ছবি ১০০ কোটি টাকার ব্যবসা করে ফেলবে। সুতরাং বোঝাই যাচ্ছে, বক্সঅফিসে মঞ্জুলিকার দূর্দান্ত প্রভাব পড়েছে। দর্শকদের কাছে এই ছবি ব্যপক প্রশংসা পাচ্ছে।

সঙ্গে কার্তিক-কিয়ারার অসাধারণ রোমান্স দেখে দর্শকরা মুগ্ধ। তবে ভুল ভুলাইয়া এর প্রায় ১৫ বছর পর ‘ভুল ভুলাইয়া ২’ রিলিজ করল। তাইতো ‘ভুল ভুলাইয়া ২’ এর দারুণ সাফল্যের পর এবার এই ছবির প্রযোজক ভূষণ কুমার এবং মুরাদ খেতানি নিশ্চিত করলেন, দর্শকদের জন্যে ‘ভুল ভুলাইয়া 3’ ও ‘কবীর সিং 3’ও তৈরী হবে, খুব শীঘ্রই এই ছবির বিষয়ে বিস্তারিত জানানো হবে। আসলে কোনও ছবি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেলে দর্শকরা অপেক্ষা করে থাকেন এই ছবিগুলির সিক্যুয়েলের জন্যে। সেই কারণেই দর্শকদের আরও আগ্রহ বাড়াতে এবার ‘ভুল ভুলাইয়া 2’ এর প্রযোজক ঘোষণা করলেন, ‘ভুল ভুলাইয়া 3’ এবং ‘কবীর সিং 2 & 3’ তৈরি করার একটি পর্যালোচনা করা হচ্ছে। তবে শহিদ কাপুরের ‘কবীর সিং’ নিয়ে বক্সঅফিসে কিছু নেতিবাচক পর্যালোচনার সম্মুখীন হতে হলেও, বক্স অফিসে আশ্চর্যজনকভাবে ভালো ফলাফল করেছিল এই ছবি।

সম্প্রতি একটি বেসরকারি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে, প্রযোজক ভূষণ কুমার এবং মুরাদ খেতানিকে এই ছবিগুলির ফ্র্যাঞ্চাইজিতে পরিণত করা বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল। তখন ভূষণ বলেছিলেন যে, ‘কবীর সিং’ অবশ্যই একটি ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হতে পারে। এটি একটি আইকনিক চরিত্র এবং এই ছবির দ্বিতীয় অংশও নেওয়া যেতে পারে। এছাড়া তাঁরা নিশ্চিত করেছেন যে, ‘ভুল ভুলাইয়া’ ফ্র্যাঞ্চাইজি নিয়ে তাঁরা একাধিক পর্যালোচনা করছেন। সময় মতন তাঁরা আরও বিশদ ঘোষণা করবেন। এদিকে, ‘ভুল ভুলাইয়া 2’ অক্ষয় কুমার এবং বিদ্যা বালানের ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভুল ভুলাইয়া’-এর একটি সিক্যুয়াল। প্রথম এই ছবি পরিচালনা করেছিলেন প্রিয়দর্শন। অন্যদিকে, শাহিদের ‘কবীর সিং’ ছিল তেলেগু ছবি ‘অর্জুন রেড্ডি’-এর রিমেক। এটি পরিচালনা করেছিলেন একই পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা।

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?