কুকুর প্রশিক্ষকের প্রশিক্ষণ নিতে গিয়ে নেদারল্যান্ডস থেকে উধাও চট্টগ্রাম পুলিশের দুই কর্মী

ইতিমধ্যেই বিদেশ মন্ত্রণালয় ও নেদারল্যান্ডসের দূতাবাসকে পুরো বিষয়টি জানানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: ডগ স্কোয়াডে থাকা কুকুরকে কীভাবে সামলাতে হবে, তার প্রশিক্ষণ নিতে গিয়ে নেদারল্যান্ডস (netherlands) থেকে উধাও হয়ে গেলেন চট্টগ্রাম পুলিশের (Chattogram Metropolitan Police) দুই কর্মী। আর ওই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য পড়ে গিয়েছে। উধাও হয়ে যাওয়া দুই পুলিশ কর্মী হলেন রাসেল চন্দ্র দে (Russel Chandra Dey) ও শাহ আলম (Shah alam)। ইতিমধ্যেই বিদেশ মন্ত্রণালয় ও নেদারল্যান্ডসের দূতাবাসকে পুরো বিষয়টি জানানো হয়েছে। ওই দুই পুলিশ কর্মী নেদারল্যান্ডস থেকে অন্য কোনও দেশে পালিয়ে যেতে পারেন বলে মনে করছেন চট্টগ্রাম পুলিশ কমিশনারেটের আধিকারিকরা।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (সদর) আমির জাফর (Amir Zafar) শুক্রবার জানান, গত ৯ মে বায়েজিদ জোনের সহকারী কমিশনার বেলায়েত হোসেনের নেতৃত্বে ৮ পুলিশ সদস্যের একটি দল ডগ স্কোয়াডে থাকা কুকুরদের প্রশিক্ষণ ও ব্যবস্থাপনা শিখতে নেদারল্যান্ডসে যায়। ওই দলে রাসেল চন্দ্র দে ও শাহ আলম। দুজনে যথাক্রমে দামপাড়া পুলিশ লাইনস এবং মনসুরাবাদ পুলিশ লাইনসের ব্যারাকে থাকতেন। প্রথমজনের বাড়ি কক্সবাজারে আর দ্বিতীয়জনের বাড়ি কুমিল্লায়। ১৫ দিনের প্রশিক্ষণ শেষের আগে ২২ মে থেকে কোনও খোঁজ পাওয়া যায়নি রাসেল ও শাহ আলমের। দুজনকে বাদ রেখেই বাকি ছয় সদস্য ২৪ মে দেশে ফিরে আসেন।

দেশে ফেরার পরেই প্রশিক্ষণ নিতে যাওয়া দলের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে বিষয়টি আনা হয়। নেদারল্যান্ডসের শুল্ক ও অভিবাসন দফতরের কাছেও উধাও হয়ে যাওয়া দুই কনস্টেবলের পাসপোর্ট নম্বর এবং প্রয়োজনীয় সব তথ্য জানানো হয়েছে। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিদেশে গিয়ে পালিয়ে যাওয়া দুই  পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপ কমিশনার (সদর) আমির জাফর (Amir Zafar)।

হাতের তালুতে সর্পিল রেখা আছে? শুভ নাকি অশুভ প্রভাব জানুন

আজকের রাশিফল: দুর্নাম হতে পারে বৃষরাশির জাতকদের, মানসিক উদ্বেগ কাদের?

ভিনির জাদুতে মরক্কোর কাছে হার বাঁচাল ব্রাজিল

‍শেষ মুহূর্তের গোলে সুই‍ৎজারল্যান্ডের জয় রুখে দিল কাতার

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে