আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লাদাখ যাওয়ার পথে হত জওয়ান, শোকের ছায়া খড়গপুরে

নিজস্ব প্রতিনিধি: গত শুক্রবার লাদাখ যাওয়ার পথে ধস নামায় উল্টে গিয়েছিল সেনা জওয়ানদের একটি বাস। এই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ৭ জওয়ান। তাঁদের মধ্যে ১ জওয়ান (Army) খড়গপুরের। হতের নাম বাপ্পাদিত্য খুটিয়া। ঘরের ছেলের প্রাণ হারানোর (Dead) ঘটনায় খড়্গপুর (Kharagpur) জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বাড়িতে কান্নার রোল। 

বাপ্পাদিত্য গত ২০০৯ সালে যোগ দিয়েছিলেন সেনাবাহিনীতে। ২৭ এপ্রিল বাড়ি এসেছিলেন তিনি।  তারপর ফের রওনা দিয়েছিলেন কর্মস্থলে। সূত্রের খবর গুজরাট গিয়েছিলেন তিনি। এরপর সেনা বাসে করে  লাদাখের উদ্দেশ্যে যাচ্ছিলেন বাপ্পাদিত্য। কথা ছিল সিয়াচেনে যাওয়ার। সেই সময় পাহাড়ে ধস নামে। আর তার জেরেই নদীতে পড়ে যায় বাসটি। ঘটনায় প্রাণ হারান ৭ জওয়ান। গুরুতর জখম আরও ১৯ জন। ওই সেনা বাসে মোট ২৬ জওয়ান ছিলেন। 

 আহত জওয়ানদের দ্রুত উদ্ধার করে পর্তারপুরে ফিল্ড হসপিটালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হলে হেলিকপ্টারে করে তাদের চান্ডিমন্দির কম্যান্ড হসপিটালে ভর্তি করা হয়। বাহিনীর তরফ থেকে জানানো হয়েছিল, আহত জওয়ানদের সুস্থ করে তুলতে চিকিৎসকেরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন।

প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরের এই ঘটনায়  কয়েকজন জওয়ানের অবস্থা আশঙ্কাজনক। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে লাদাখে। দুর্ঘটনার খবর পাওয়ার পরে পরেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয় উদ্ধারকারী দল। দুর্ঘটনায় আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, দুর্ঘটনার খবর পেয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ঘটনায় দুঃখপ্রকাশ করেছে। দুর্ঘটনায় হত জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহত জওয়ানদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকেও এই ঘটনায় দুঃখপ্রকাশের পাশাপাশি আহত জওয়ানদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। প্রধানমন্ত্রী টুইট করে, ‘মর্মন্তুদ ঘটনা। সাত জওয়ানকে আমরা হারিয়েছি। বেশ কয়েকজন জওয়ান গুরুতর জখম। তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। ’

খড়গপুরে সেনার প্রাণ হারানোর খবর আসতেই এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। 

Published by:

Share Link:

More Releted News:

কার দখলে থাকবে বাংলা? সোমবার দুপুর ১২টার মধ্যেই পূর্বাভাস দেবে ইভিএম

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে যাচ্ছেন মমতা, স্ট্রংরুম পাহারায় তৃণমূল সুপ্রিমো

পথ দুর্ঘটনায় দাদু-নাতির মর্মান্তিক পরিণতি, চিকিৎসায় গাফিলতির অভিযোগে ধুন্ধুমার রামপুরহাটে

স্ট্রংরুমে ‘কারচুপি’-র অভিযোগ, প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কুণাল-শশীর

চন্দ্রকোনায় বজ্রপাতে প্রাণ হারাল দুই ভাই, আহত অন্তত চারজন

আদিবাসীদের সেঁন্দরা উৎসবকে কেন্দ্র করে কড়া নজরদারি বন দফতরের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ