মালদায় জমি বিবাদের জেরে বোমাবাজি, উত্তেজনা এলাকায়

বেশ কিছুদিন ধরে চলছিল গণ্ডগোল। শনিবার সেই বচসা তীব্র রূপ নেয়। যার পরিণতি ভয়ঙ্কর। ২ পরিবারের বচসা ২ টি গোষ্ঠীতে পরিণত হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের উত্তপ্ত হয়ে উঠল মালদা। জমি বিবাদকে কেন্দ্র করে এলাকা জুড়ে চলে ব্যাপক বোমাবাজি। সেই সঙ্গে চলে দুষ্কৃতীদের তাণ্ডব। ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে নেমে এসেছে আতঙ্কের ছায়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে তৎপর প্রশাসন।

মালদার মানিকচকের ঘটনা। এলাকায় ব্যাপক বোমাবাজির (Bomb) অভিযোগ। সেই সঙ্গে অভিযোগ, গুলিও চালানো হয়েছে বলে। সেই সঙ্গে প্রায় ৭- ৮ টি বাড়িতে ভাঙচুরের ঘটনাও ঘটেছে। জমি বিবাদকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। জানা গিয়েছে, জমি নিয়ে বিবাদ ছিল ২ গ্রামের ২ পরিবারের। বেশ কিছুদিন ধরে চলছিল গণ্ডগোল। শনিবার সেই বচসা তীব্র রূপ নেয়। যার পরিণতি ভয়ঙ্কর। ২ পরিবারের বচসা ২ টি গোষ্ঠীতে পরিণত হয়। তারপরেই গ্রাম জুড়ে চলে তাণ্ডব লীলা। 

মানিকচকের বালুটোলা গ্রাম জুড়ে দেখা যায় ধুন্ধুমার পরিস্থিতি।  পরিস্তিতি সামাল দিতে ঘটনাস্থল ঘিরে রেখেছে বিশাল পুলিশ বাহিনী। বর্তমানে এলাকা থমথমে। এলাকা বর্তমানে পুরুষ শূণ্য। গ্রামবাসীদের অভিযোগ, লুঠপাট চালানো হয়েছে বলেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ। পুলিশ সূত্রে জানানো হয়েছে, এলাকায় বাহিনী মোতায়েন করা হয়েছে। বসেছে পিকেট। চালানো হচ্ছে তল্লাশি। তবে খবর লেখা পর্যন্ত আটক বা গ্রেফতারের কোনও খবর পাওয়া যায়নি। পুলিশ সূত্রে খবর, পরিস্থিতি নিয়ন্ত্রণে। 

স্থানীয়দের দাবি, জমি নিয়ে ২ পরিবারের বিবাদ ছিলই। শনিবার সকালে তা চরমে ওঠে। যার ফলেই চলে তাণ্ডব। গুলি চালানো, বোমাবাজি ও বাড়ি ভাঙচুরের অভিযোগ রয়েছে। জিজ্ঞাসাবাদ করছে পুলিশ (Police)। তৎপর প্রশাসন। 

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

পেশা নাকি প্যাশন? জেনে নিন কেরিয়ার ও ব্যক্তিগত জীবন ব্যালেন্স করার ৫ উপায়

কীভাবে শুরু হয়েছিল জামাই ষষ্ঠী? জানুন আসল ইতিহাস

আজকের রাশিফল: লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, পার্টনারের সঙ্গে মিলে নতুন ব্যবসা করা শুভ হবে..

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের