সোমবার থেকে খুলে যাচ্ছে রাজ্যের সমস্ত জেলা ও মহকুমা আদালত

গ্রীষ্মকালীন ছুটির পর সোমবার থেকে খুলে যাচ্ছে রাজ্যের সমস্ত জেলা ও মহকুমা আদালত। গত ২৩ মে থেকে সমস্ত জেলা ও মহকুমা আদালত বন্ধ ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রীষ্মকালীন ছুটির পর সোমবার থেকে খুলে যাচ্ছে রাজ্যের সমস্ত জেলা ও মহকুমা আদালত। আদালত খুলে গেলে আবার শুরু হবে বিচার প্রক্রিয়ার কাজ। গত ২৩ মে থেকে সমস্ত জেলা ও মহকুমা আদালত গ্রীষ্মকালীন ছুটির কারণে বন্ধ ছিল।

সোমবার থেকে খুলে যাচ্ছে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা ও মহকুমা আদালত। চলতি মাসের ২৩ তারিখ থেকে গ্রীষ্মকালীন ছুটি ছিল জেলা ও মহকুমা আদালতগুলিতে। সেই কারণে বন্ধ ছিল আদালতের কাজ কর্ম। সোমবার থেকে আদালত খুললে বিচার প্রক্রিয়ার কাজ শুরু হবে আবার। ছুটি চলাকালীন সময়ে সমস্ত দায়রা ও ফৌজদারি আদালতের ট্রায়াল কোর্টগুলিতে সমস্ত মামলার শুনানি বন্ধ ছিল। একমাত্র মহকুমা আদালতে খোলা ছিল বিশেষ আদালত। যেখানে বিভিন্ন ফৌজদারি মামলায় গ্রেফতার হওয়া ধৃতদের পেশ করা হয়েছিল।

অন্যদিকে, রাজ্যে প্রচণ্ড গরমকে বিদায় দিয়ে শীঘ্রই আসতে চলেছে বর্ষা। ইতিমধ্যে দেশে বর্ষার প্রবেশ ঘটে গিয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর কেরলে বর্ষার আগমন ঘটেছে। সাধারনত ১ জুন কেরলে বর্ষা প্রবেশ করে। কিন্তু এ বছর ব্যতিক্রম। নির্ধারিত সময়ের আগেই দেশে প্রবেশ করেছে মৌসুমী বায়ু। আগেই ২৭ মে নাগাদ বর্ষা প্রবেশের সম্ভাবনার কথা জানানো হলেও অবশেষে বর্ষা ঢুকল রবিবার। কেরলে বর্ষা প্রবেশ করায় বঙ্গে বর্ষার আগমন কেবল সময়ের অপেক্ষা। রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘন্টায় ৪০কিমি’র আশেপাশে গতিবেগ থাকবে বলে জনা গিয়েছে। শনিবার রাত ১০টা নাগাদ কলকাতা শহরের ওপর দিয়ে যে কালবৈশাখী ঝড় বয়ে যায় তার গতিবেগ ছিল ঘন্টায় ৩৬ কিমি। রবিবার আদালতের ছুটি শেষ হওয়ার কিছুদিনের মধ্যে গরম বিদায় নেবে। গরমে তাপমাত্রাজনিত কারণে যে হাঁসফাস অবস্থার পরিস্থিতি তৈরি হয়েছিল, বর্ষার আগমন ঘটে গেলে তা আর হবে না।

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে