ফের শ্যুট আউট উত্তর ২৪ পরগনায়, গুলিবিদ্ধ ১৭ বছরের কিশোর

ফের শ্যুট আউটের ঘটনা ঘটল উত্তর ২৪ পরগনায়। রবিবার দুপুরে ১৭ বছরের এক কিশোর গুলিবিদ্ধ হয়। আহত কিশোরকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের শ্যুট আউটের ঘটনা ঘটল উত্তর ২৪ পরগনায়। রবিবার দুপুরে ১৭ বছরের এক কিশোর গুলিবিদ্ধ হয়। উত্তর ২৪ পরগনা জেলার ঠাকুরনগরের চিকনপাড়া এলাকায় গুলি চালানোর ঘটনা ঘটে। আহত কিশোরকে চিকিৎসার জন্য ঠাকুরনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গুলিবিদ্ধ কিশোরের ৩ বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঠিক কী কারণে এই গুলি চলল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে ১৭ বছরের এক কিশোর গুলিবিদ্ধ হয়। উত্তর ২৪ পরগনা জেলার ঠাকুরনগরের চিকনপাড়া এলাকায় ওই কিশোর গুলিবিদ্ধ হয়। শরীরে গুলি লাগার পর তড়িঘড়ি তাকে চিকিৎসার জন্য ঠাকুরনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় গাইঘাটা থানার পুলিশ।  ঘটনাস্থল ঘুরে দেখার পাশাপাশি  এই ঘটনায়  গুলিবিদ্ধ ওই কিশোরের তিন বন্ধুকে আটক করেছে পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারীরা। কী কারণে ওই কিশোর গুলিবিদ্ধ হল তা নিয়ে এখনও ধোঁয়াশায় রয়েছেন তদন্তকারীরা। গোটা ঘটনা  খতিয়ে দেখছে পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, কোনওভাবে ওই কিশোর এবং তার বন্ধুদের কাছে আগ্নেয়াস্ত্র পৌঁছেছিল। আর তা থেকেই কোনওভাবে গুলি বেরিয়ে গিয়ে আহত হয়েছে ওই কিশোর। অন্যদিকে এলাকায় শ্যুট আউটের ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। 

উল্লেখ্য, চলতি মাসের ১৬ তারিখে উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর বারাসত রোডের মোহনপুরে একটি বিরিয়ানির দোকানে গুলি চালানোর  ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হন দুই ব্যক্তি।  সেই ঘটনার তদন্তে নেমে আগেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা এখনও পর্যন্ত একাধিক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। বিরিয়ানি দোকানে গুলি চালানোর ঘটনার রেশ কাটতে না কাটতে ফের শ্যুট আউটের ঘটনা ঘটল উত্তর ২৪ পরগনায়।

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘হোমিও বা এলোপ্যাথি নয়,’ অভিষেকের জন্য কোন ওষুধ লাগবে জানালেন অর্জুন সিংহ

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে