চলতি বছরের সেপ্টেম্বরেই হতে পারে এআইএফএফের নির্বাচন

রবিবার পাওয়া গেল তার ইঙ্গিত।

Share:

নিজস্ব প্রতিনিধি: কবে হবে এআইএফএফের নির্বাচন? এই প্রশ্নই বেশ কিছুদিন ধরে ঘুরে বেড়াচ্ছিল ভারতীয় ফুটবলের অন্দরে। রবিবার পাওয়া গেল তার ইঙ্গিত। দেশের শীর্ষ আদালত দ্বারা তৈরি প্রশাসক কমিটির সদস্য ও প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশি জানালেন যে, আসন্ন সেপ্টেম্বরে এআইএফএফের নির্বাচন হতে পারে। তবে এটা চূড়ান্ত বলেও জানাননি তিনি। তাই নির্বাচন ঠিক কবে হবে তা নিয়ে রয়ে গিয়েছে ধোঁয়াশা। কুরেশি বলেন, ‘নির্বাচন প্রক্রিয়া শেষ হবে প্রায় ছয় থেকে আট সপ্তাহ সময় লাগবে। সেপ্টেম্বরের শেষ দিকে নব নির্বাচিত কমিটি দায়িত্ব নেবে’।

প্রফুল পটেলকে সরানোর পর এআইএফএফ-র জন্য নতুন একটি কমিটি গঠন করেছে সুপ্রিম কোর্ট। এই কমিটিতে রয়েছেন বিচারপতি অনিল দাভে, দেশের প্রাক্তন নির্বাচন কমিশনার এসওয়াই কুরেশি এবং ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ভাস্কর গঙ্গোপাধ্যায়। সেই সঙ্গে শীর্ষ আদালতের তরফ থেকে ফেডারেশনের স্থগিত থাকা নির্বাচন  দ্রুত করার নির্দেশ দেওয়া হয়েছে। 

প্রাক্তন প্রেসিডেন্ট প্রফুল পটেল নিজে ফিফাকে চিঠি লিখে এআইএফএফকে নির্বাসিত না করার জন্য অনুরোধ করেন। সূত্রের খবর, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচন হওয়া পর্যন্ত অপেক্ষা করবে ফিফা। 

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো