ফের ধস শেয়ারবাজারে, একদিনে ৩৫৯ সূচক হারাল সেনসেক্স

একদিনে ৩৫৯ সূচক হারিয়েছে সেনসেক্স (Sensex)। আর নিফটি (Nifty) হারিয়েছে ৭৬ সূচক।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসেই উধাও স্বস্তি। মঙ্গলবার ফের পতন শেয়ারবাজারে (Stock Market)। একদিনে ৩৫৯ সূচক হারিয়েছে সেনসেক্স (Sensex)। আর নিফটি (Nifty) হারিয়েছে ৭৬ সূচক। আর্থিক প্রতিষ্ঠান (financial Company) ও বিদ্যু‍ৎ (power) ক্ষেত্রের সঙ্গে জড়িত সংস্থাগুলির শেয়ার দর (Share Value) কমতেই সেনসেক্সের (Sensex) সূচকে ধস নেমেছে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

টানা বেশ কয়েকদিন পতনের মুখ দেখার পরে গত সপ্তাহের শেষের দিক থেকে আচমকাই ঘুরে দাঁড়িয়েছিল শেয়ারবাজার। ফলে বিনিয়োগকারীদের মুখে হাসিও ফুটেছিল। গতকাল সোমবার এক হাজার ৪১ দশমিক শূন্য আট পয়েন্ট বেড়ে ৫৫, ৯২৫. ৭৪ পয়েন্টে বন্ধ হয়েছিল সেনসেক্স। আর ৩০৮ দশমিক ৯৫ সূচক বেড়ে ১৬,৬৬১ দশমিক ৪০ পয়েন্টে বন্ধ হয়েছিল নিফটি। একদিনেই চার লক্ষ ৪০ হাজার কোটি টাকা লাভের মুখ দেখেছিলেন বিনিয়োগকারীরা।

কিন্তু মঙ্গলবার সকালে বাজার খোলার সময়ে আগের দিনের চেয়ে অনেকটা কম সূচক নিয়ে পথচলা শুরু করেছিল সেনসেক্স। তবে লেনদেনের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই ধাক্কা অনেকটা সামলে উঠেছিল। কিন্তু দুপুরের পরে আচমকাই গোঁত্তা খেয়ে নিচের দিকে নামতে শুরু করে সেনসেক্স। সেই ধাক্কা আর সামাল দেওয়া যায়নি। বাজার বন্ধের সময়ে ৩৫৯ দশমিক ৩৩ পয়েন্ট খুঁইয়ে ৫৫ হাজার ৫৬৬ দশমিক ৪১ পয়েন্টে দাঁড়ায় সেনসেক্স। আর ৭৬ দশমিক ৮৫ পয়েন্ট খুঁইয়ে নিফটি বন্ধ হয়েছে ১৬ হাজার ৫৮৪ দশমিক ৫৫ পয়েন্টে। পতনের দিনেও সামান্য লাভের মুখ দেখেছে রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস সংস্থা ওএনজিসি। সংস্থার শেয়ার দর বেড়েছে সাত টাকা ২০ পয়সা। আর সবচেয়ে বেশি লোকসানের মুখে পড়েছে সান ফার্মার শেয়ার। একদিনেই কমেছে ২৭ টাকা ৭০ পয়সা।  

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘বিদ্রোহী শিবিরে নয়, মমতার পাশেই আছি,’ ডিগবাজি খেয়ে জানালেন শত্রুঘ্ন

‘নতুন বিধায়কদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে’, জানিয়ে দিলেন স্পিকার

গেঞ্জি-হাফ প্যান্ট পরিয়ে ফলতার পুষ্পা জাহাঙ্গির খানকে হাঁটাল পুলিশ