অমানবিক বিএসএফ, মুক্তি পেয়েও দেশে ফিরতে পারলেন না পাঁচ ভারতীয়

সীমান্ত পেরিয়ে অবৈধভাবে বাংলাদেশে ঢোকার দায়ে কুড়িগ্রামের (Kurigram) কারাগারে দীর্ঘদিন ধরেই বন্দি ছিলেন পাঁচ ভারতীয় নাগরিক।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ফের ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (Border security Force) অমানবিকতার নির্দশন। অবৈধ অনুপ্রবেশের দায়ে সাজার অতিরিক্ত মেয়াদ জেল খাটার পরে মুক্তি পেয়েও বাড়ি ফিরতে পারলেন না পাঁচ ভারতীয় নাগরিক। তাঁদের মধ্যে চার জন অসমের (Assam) এবং একজন পশ্চিমবঙ্গের (West Bengal) বাসিন্দা। মঙ্গলবার ওই পাঁচ জনকে মুক্তি দিয়ে দেশে ফেরানোর জন্য লালমনিরহাট কুড়িমারী চেকপোস্টে (Kumari Check post) পাঠানো হয়েছিল। কিন্তু বিএসএফ (BSF) জওয়ানরা ঢুকতে দিতে অস্বীকার করায় ফের ফিরিয়ে এনে জেলে পাঠানো হয়।

সীমান্ত পেরিয়ে অবৈধভাবে বাংলাদেশে ঢোকার দায়ে কুড়িগ্রামের (Kurigram) কারাগারে দীর্ঘদিন ধরেই বন্দি ছিলেন পাঁচ ভারতীয় নাগরিক। ওই পাঁচজন হলেন, সেলিম মিয়া, আখের জামান, শাহ আলম, নূরুজ্জামান ও আলম মিয়া। এদের মধ্যে শেষের জন অর্থা‍ৎ আলম মিয়া পশ্চিমবঙ্গের কোচবিহারের দিনহাটার বাসিন্দা। অবৈধ অনুপ্রবেশের দায়ে তিন মাস থেকে ছয় মাস পর্যন্ত জেল খাটার সাজা পেয়েছিলেন পাঁচ জনেই। অনেক আগেই সেই সাজা খাটার মেয়াদ শেষ হয়েছে।

কুড়িগ্রাম কারাগারের জেলার ইসমাঈল হোসেন (Jailor Ismail Hossain) সাংবাদিকদের জানান, স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ নির্দেশে ওই পাঁচ ভারতীয় নাগরিককে মঙ্গলবার তাঁদের নিজেদের দেশে ফেরত পাঠানোর জন্য বুড়িমারী চেকপোস্টে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁদের কাছে কোনও নির্দেশ নেই জানিয়ে পাঁচ নাগরিককে ফেরত নিতে অস্বীকার করেন বিএসএফ জওয়ানরা। ফলে ফের তাদের ফিরিয়ে আনা হয়। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন বর্ডার ভিক্টিম রেসকিউ লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ফোরামের (Border Victim rescue legal assistance forum) বাংলাদেশ চ্যাপ্টারের আহবায়ক এস এম আব্রাহাম লিঙ্কন (S M Abraham Linkon)। ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, ‘ভারত (India) ও বাংলাদেশের (Bangladesh) বিভিন্ন জেলে দুই দেশের নাগরিকরা রয়েছেন। সাজার মেয়াদ শেষ হলেও তারা দেশে ফিরতে পারছে না। যে পাঁচ ভারতীয়কে ঢুকতে দিতে রাজি হয়নি বিএসএফ, তাঁরা প্রত্যেকেই সাজার বাইরেও ছয় মাস থেকে এক বছর বিনাবিচারে জেল খেটেছেন। এটা মানবাধিকারের (Human rights) চূড়ান্ত লঙ্ঘন।

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী