আগামী বছর ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু মাধ্যমিক, নির্ঘণ্ট প্রকাশ করল পর্ষদ

আগামী বছর ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক, শুক্রবার জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ।পরীক্ষা শেষ হবে ৪ মার্চ।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী বছর ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক, শুক্রবার জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ। ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে এদিন। ফল প্রকাশের পাশাপাশি শুক্রবার আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।

শুক্রবার সকালে সাংবাদিক বৈঠক করে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করেন। পর্ষদের তরফে এদিন জানানো হয়েছে, আগামী ২৩ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শেষ হবে ৪ মার্চ। প্রথম দিন অর্থাৎ ২৩ ফেব্রুয়ারি হবে প্রথম ভাষার পরীক্ষা। পরদিন ২৪ ফেব্রুয়ারি হবে দ্বিতীয় ভাষার পরীক্ষা। ২৫ ফেব্রুয়ারি হবে ভূগোল, ২৭ ফেব্রুয়ারি ইতিহাস, ২৮ ফেব্রুয়ারি জীবনবিজ্ঞান, ২ মার্চ অঙ্ক, ৩ মার্চ ভৌতবিজ্ঞান এবং ৪ মার্চ ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে বলে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি জানিয়েছেন।

শুক্রবার সাংবাদিক বৈঠক করে মাধ্যমিকের ফল প্রকাশ করেন পর্ষদ(WBBSE) সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। এ বছর মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার ৭৯ দিনের মাথায় প্রকাশিত হল ফলাফল। শুক্রবার সকাল ১০টা থেকেই মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইট  https://wbbse.wb.gov.in/-এ নিজেদের ফল জানতে পারবে পরীক্ষার্থীরা। এবারে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লক্ষ ২৭ হাজার ৮৬৩জন। তবে এদের মধ্যে পরীক্ষায় বসেন ১০ লক্ষ ৯৮ হাজারের কিছু বেশি পরীক্ষার্থী। মোট পরীক্ষার্থীদের মধ্যে প্রায় ৯ লক্ষ ৫০ হাজার পরীক্ষার্থী এবারে পাশ করেছে। সামগ্রিক ভাবে রাজ্যে পাশের হার ৮৬.৬০ শতাংশ। এবারে ছাত্রদের তুলনায় ১ লক্ষ ২০ হাজার বেশি ছাত্রী পরীক্ষায় বসেছিল। ছাত্রদের সংখ্যা ছিল ৫ লক্ষ ৫৯জন এবং ছাত্রীদের সংখ্যা ছিল ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪জন। যদিও পাশের হারে ছাত্রীদের থেকে বেশি এগিয়ে ছাত্ররা। তাঁদের পাশের হার ৮৮.৫৯ শতাংশ।

জব কার্ড জালিয়াতি রুখতে মোক্ষম অস্ত্র! হাজিরাতে ফেস অথেনটিকেশন বাধ্যতামূলক

নেইমারকে নিয়ে বড় খবর দিল ব্রাজিল, কবে নামবেন মাঠে?

উত্তপ্ত পাক অধিকৃত কাশ্মীর! নির্বিচারে গুলিতে মৃত ১১, আহত একাধিক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকে ঢুকতে দিল আমেরিকা, জানুন কারণ

পটনা কোচিং কাণ্ডে নয়া মোড়, আদালতের নির্দেশে স্বস্তি খান স্যারের

৩ জেলার সার্বিক উন্নয়ন নিয়ে কোলাঘাটে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

ফ্লিপকার্টের অফারে দুর্দান্ত ছাড়! ২০হাজার টাকার কমে মিলবে Samsung Galaxy A35 5G 

৮,০০০mAh ব্যাটারি, ১.৫ AMOLED ডিসপ্লে! লঞ্চের আগেই প্রকাশ্যে OnePlus Turbo 6X Pro-এর স্পেসিফিকেশন

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী দত্ত

বর্ষায় অন্য রূপে রাজস্থান, ঘুরে আসুন এই ৫ ঐতিহাসিক দুর্গে

আবহাওয়ার হঠাৎ বদলেই বাড়ছে অসুস্থতার ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা