জীবন নিজেই প্রমাণ করলেন বিজেপির যোগ রয়েছে কেএলওর সঙ্গে

বিজেপি সাংসদ জন বার্লা, নিশীথ প্রামাণিক এবং জয়ন্ত রায়ের নাম নিয়েছেন কেএলও প্রধান। সেই হুমকি ভিডিও এখন ভাইরাল।

Share:

নিজস্ব প্রতিনিধি: এতদিন পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে দাবি ছিল, উত্তরবঙ্গে বিচ্ছিন্নতাবাদীর সঙ্গে যোগসাজোগ আছে বিজেপির (BJP)। তাই বারবার পৃথক রাজ্যের দাবি করে জঙ্গি ও বিজেপি। কিন্তু এই অভিযোগ বারবার অস্বীকার করেছে বিজেপি। এবার কেএলও (KLO) প্রধান জীবন সিংহ নিজেই প্রমাণ করল বিচ্ছিন্নতাবাদী এই জঙ্গি সংগঠনের সঙ্গে রয়েছে বিজেপি যোগ। শুধু তাই নয়, ভিডিও বার্তায় ৩ বিজেপি সাংসদের (MP) নাম করলেন কেএলও প্রধান। তাও আবার রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়কে(MAMATA BANERJEE) হুমকি দিয়েই।

পৃথক কোচ- কামতাপুর রাজ্যের দাবি আবারও ভিডিও বার্তায় জানিয়েছেন কেএলও প্রধান জীবন সিংহ। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের আগেই দেওয়া হয়েছে সেই ভিডিও বার্তা। বলা হয়েছে, কোচ- কামতাপুর ভূখণ্ডে এলে ‘রক্তগঙ্গা’ বইবে। এই ভিডিও বার্তাতেই ৩ বিজেপি সাংসদের নাম নিয়ে হুমকি দেওয়া হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে। বিজেপি সাংসদ জন বার্লা, নিশীথ প্রামাণিক এবং জয়ন্ত রায়ের নাম নিয়েছেন কেএলও প্রধান। সেই হুমকি ভিডিও এখন ভাইরাল। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ডব্লু ডব্লু ডব্লু ডট এই মুহূর্তে ডট কম।

এই হুমকির পরেই সরব হয়েছে তৃণমূল (TMC)। জোড়াফুল শিবিরের দাবি, কেএলওকে ইন্ধন যোগাচ্ছে বিজেপি। তা প্রমান হল আরও একবার। এই নিয়ে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, বিজেপি কখনো পৃথক রাজ্য চায় না। অথচ বারবার বিজেপি সরব হয়েছে পাহাড় ও জঙ্গলমহলে পৃথক রাজ্যের দাবিতে। উল্লেখ্য, এর আগে ছত্তিশগড়ে মাওবাদীদের ট্রাক্টর সরবরাহ করতে গিয়ে ধরা পড়েছিলেন এক বিজেপি নেতা। বারবার সূত্র মিলছে বিজেপির সঙ্গে বিচ্ছিন্নতাবাদী শক্তির যোগসাজোগের। বিজেপির বিরুদ্ধে মাওবাদী ও কেএলও যোগের অভিযোগ বারবার তুলেছে সবুজ শিবির। বিজেপি সেই অভিযোগ অস্বীকার করেছিল। এবার কেএলও প্রধান নিজে নাম ধরলেন ৩ বিজেপি সাংসদের। যা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। উল্লেখ্য, এর আগে কোচ- কামতাপুর পৃথক রাষ্ট্রের দাবি জানিয়েছিল কেএলও।

 

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর