আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সীতাকুণ্ড অগ্নিকাণ্ড: ৪৬ ঘন্টাতেও নিয়ন্ত্রণে আসেনি আগুন, ক্লান্ত অগ্নিযোদ্ধারা

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: চোখের সামনে একের পর এক সহকর্মীকে আগুনে ঝলসে, পুড়ে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখেছেন। তবুও নিজেদের কর্তব্যে আর দায়িত্বে অবিচল ছিলেন। সীতাকুণ্ডের বেসরকারি কন্টেনার ডিপোর সর্বনাশা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য মরণপণ লড়াই চালিয়ে যাচ্ছিলেন শনিবার রাত থেকে। কিন্তু ৪৬ ঘন্টাতেও নিয়ন্ত্রণে আসেনি আগুন। এখনও ডিপোর একাংশ জ্বলছে। আর লড়াই চালাতে-চালাতে কার্যত ক্লান্ত হয়ে পড়ছেন অগ্নিযোদ্ধারা। তবুও হার মানছেন না ওরা। খানিক জিরিয়ে নিয়ে ফের আগুনের সঙ্গে লড়ছেন ওঁরা। আর অগ্নিযোদ্ধাদের এমন লড়াইকে কুর্নিশ জানিয়েছেন প্রত্যেকেই।

গত শনিবার (Saturday) রাতে প্রথম আগুন লাগার খবর পেয়ে সীতাকুণ্ডের (Sitakunda) বেসরকারি কন্টেনার ডিপোতে হাজির হয়েছিল দমকলের পাঁচটা ইঞ্জিন। কিন্তু আগুন ক্রমশই বিধ্বংসী হওয়ায় চট্টগ্রাম (Chattogram), কুমিল্লা (Coomilla) সহ আশেপাশের জেলা থেকেও দমকল কর্মীদের ডেকে পাঠানো হয়। শনিবার রাত থেকে শুরু হয়েছিল আগুনের সঙ্গে লড়াই। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে এখনও পর্যন্ত নয়জন দমকল কর্মী প্রাণ হারিয়েছেন। তিন জনের কোনও খোঁজ নেই। তাঁরা আদৌ বেঁচে আছেন কিনা নাকি ছাই হয়ে গিয়েছেন কিনা, কেউ জানেন না। একের পর সহকর্মীকে অসহায় ভাবে মরে যেতে দেখেও করত্ব্য পালন থেকে এক ইঞ্চি পিছু সরেননি ওঁরা।

কিন্তু সময় যত গড়াচ্ছে ততই ক্লান্ত হয়ে পড়ছেন। শরীর যেন আর সঙ্গ দিতে চাইছে না। ৪৫ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। সোমবার বিকেল পর্যন্ত কয়েকটি কন্টেনার দাউদাউ করে জ্বলতে দেখা গিয়েছে। আগুনের মাত্রা অতিরিক্ত থাকায় দমকলকর্মীরা ক্লান্ত হয়ে পড়ছেন। দীর্ঘক্ষণ ধরে লড়াই চালানো দমকল কর্মী আবুল হাসান (Abul Hasan) সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, ‘এখনও আগুনের যে মাত্রা তাতে কাজ করতে বেগ পেতে হচ্ছে। খানিকটা বিশ্রাম নিয়ে অনেকেই কাজে যোগ দিচ্ছেন।’ কুমিল্লা দমকল কেন্দ্রের সহকারী পরিচালক আক্তারুজ্জামান (Aktaruzzaman) জানিয়েছেন, ‘আগুনের তাপের কারণে ভিতরে প্রবেশ করা যাচ্ছে না। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও কয়েক ঘন্টা লেগে যাবে।’

Published by:

Share Link:

More Releted News:

৬ মে থেকে ফের বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে মোদি সরকার

‘‌ধর্ম যার‌ যার…’‌, মমতার শ্লোগান এবার তারেক রহমানের গলায়

জেল খাটতে কেমন লাগে? কৌতুহল থেকে ১১ বছরের নাবালককে খুন ৬ কিশোরের

বাংলাদেশে জঙ্গলরাজ, তারেক জমানার আড়াই মাসে ৪৬৪টি খুন ও ৬৬৬টি ধর্ষণ

বাংলাদেশে ‘জঙ্গি’ আছে? স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘নেই’, উল্টোসুর তারেকের তথ্য উপদেষ্টার

জঙ্গি হামলার আশঙ্কা , ঢাকা সহ বাংলাদেশের ৮ বিমানবন্দরে কড়া সতর্কতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ