আজ কম্বোডিয়ার বিরুদ্ধে জয় ছাড়া কিছুই ভাবছেন না সুনীলরা

যুবভারতীতে বুধবার থেকেই বসতে চলেছে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের আসর। গ্রুপ ডি-র সমস্ত খেলাগুলি অনুষ্ঠিত হবে ভারতীয় 'ফুটবলের মক্কা' তথা কলকাতায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: যুবভারতীতে বুধবার থেকেই বসতে চলেছে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের আসর। গ্রুপ ডি-র সমস্ত খেলাগুলি অনুষ্ঠিত হবে ভারতীয় ‘ফুটবলের মক্কা’ তথা কলকাতায়। আর বিকেলে প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে হংকং এবং আফগানিস্তান। তারপর রাতে দ্বিতীয় ম্যাচে নামতে চলেছে ভারত। আর এই ম্যাচে সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং, প্রীতম কোটালদের প্রতিপক্ষে হল কম্বোডিয়া। এশিয়ার এই দেশটি ধারে-ভারে সবদিক থেকেই ভারতের থেকে পিছিয়ে। আর ঘরের মাঠে খেলার একটা বড়সড় অ্যাডভান্টেজ পাবে ব্লু টাইগাররা। বিশেষ করে ভরা যুবভারতীর দর্শকরা যে একটা বড় হাতিয়ার সেটা একবাক্যে শিকার করে নেন কোচ ইগর স্টিম্যাক। তিনি জানান, ‘আমরা আশা করছি দর্শকরা যুবভারতী ভরিয়ে তুলবেন, ওরা আমাদের একটা অন্যতম হাতিয়ার। আক্রমণ-নির্ভর ফুটবল খেলাই হল আমাদের প্রধান লক্ষ্য।’ 

প্রতিপক্ষ কম্বোডিয়া ফিফা ক্রমতালিকায় ভারতের থেকে অনেকটাই পিছিয়ে (৬৫ ধাপ)। তবে তা সত্ত্বেও তাদের হালকাভাবে নিতে নারাজ টিম ইন্ডিয়ার কোচ ইগর স্টিম্যাক। কারণ, দলটির কোচের দায়িত্বে রয়েছেন জাপানের প্রাক্তন বিশ্বকাপার হোন্ডা। তাঁর মস্তিষ্কে যে কী ধরনের পরিকল্পনা রয়েছে সেটা কেউই বুঝতে পারছেন না। তাই পিছিয়ে থাকা কম্বোডিয়াকেও যথেষ্ট সমীহ করছেন ইগর স্টিম্যাক। 

তিনি জানান, ‘আমি প্রতিটা দলকেই সমীহ করি, ক্রমতালিকার দিকে তাকাই না। কম্বোডিয়া এখানে শুধুমাত্র অংশ নিতে আসেনি। ওদের জয়ের জন্য যথেষ্ট খিদে রয়েছে। সেই কারণেই আমাদের যথেষ্ট সতর্ক থাকতে হবে। ফুটবলে সহজ বলে কিছু নেই। ৫০ বছর আগে ওইসব হতো। তবে আমাদের প্রধান লক্ষ্য হল জয়।’

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক