মহম্মদকে নিয়ে মন্তব্য বিতর্কে জেরবার নূপুর শর্মা, বিজেপি নেত্রীর পাশে কঙ্গনা

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি, হজরত মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিজেপি থেকে সাসপেন্ড হয়েছেন দলের দুই মুখপাত্র নূপুর শর্মা ও নবীন জিন্দল। দল থেকে সাসপেন্ড হওয়ার পাশাপাশি প্রাথমিক সদস্যপদও বাতিল হয়েছে তাঁদের। এরপরেও ক্ষোভের মুখে তাঁরা। বিশেষ করে, লাগাতার হুমকি পাচ্ছেন নূপুর শর্মা। এই পরিস্থিতিতেই বহিষ্কৃত নেত্রীর পাশে দাঁড়ালেন বলিউডের বাঘিনী অভিনেত্রী কঙ্গনা রানাউত। অভিনেত্রী হলেও নানা বিষয়ে নায়িকার নজর এড়য় নি কোনোদিনও। প্রতিবাদী বিষয় হলে তো কোনও কথাই নেই, সোশ্যাল মিডিয়ার এসে সোচ্চার হন নায়িকা। গত বছরে কয়েকটি বিতর্কিত মন্তব্যের জেরে অভিনেত্রীর টুইটার অ্যাকাউন্টটি নিষিদ্ধ হয়ে যায়। তাই এখন যাবতীয় বিষয়ে কিছু বলার থাকলে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে এসে মতামত ব্যক্ত করেন নায়িকা। বলিউডের ‘ক্যুইন অফ কন্ট্রোভার্সি’ ট্যাগেও সমৃদ্ধ কঙ্গনা।

এদিন নূপুর শর্মার প্রসঙ্গেও নিজের মতামত ব্যক্ত করতে পিছপা হলেন না তিনি, নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে গিয়ে তিনি লিখলেন, “নূপুর নিজের মতামত প্রকাশ করেছেন। কিন্তু তাঁকে কীভাবে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু যখন তাঁরা হিন্দু দেবতার অপমান করেন, আমরা তখন আদালতে দ্বারস্থ হই। সুতরাং এবারও আইনের পথেই চলুন, নিজেকে ডন মনে করবেন না। এটা আফগানিস্তান নয়। গনতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত এই সরকার আমাদের কাছেও রয়েছে। তাই এই কথা যাঁরা ভুলে গিয়েছেন তাঁদের আরেকবার মনে করিয়ে দিলাম।” প্রসঙ্গত, দিন কয়েক আগেই বিজেপি নেত্রী নুপূর শর্মা হজরত মহম্মদের বিয়ে নিয়ে নানারকম বিতর্কিত মন্তব্য করেছিলেন। আর তা নিয়েই দেশের নানা প্রান্তে শুরু হয়ে যায় বিক্ষোভ, রীতিমত অশান্ত পরিবেশের সৃষ্টি হয় চারিদিকে। তবে তার পরেই বিজেপির থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়, সব ধর্মকে সমান ভাবে দেখা হয় বিজেপির তরফ থেকে।

ভারতে সবসময়ে সব ধর্ম একই সঙ্গে বিকশিত হয়েছে, তাই ধর্ম বা ধর্মীয় ব্যক্তিদের প্রতি কেউ অসম্মানজনক মন্তব্য করলে, বিজেপি তার প্রতিবাদ করবে। এই ধরণের কার্যকলাপের সঙ্গে জড়িত কাউকেই বিজেপি প্রশ্রয় দেবে না।” এরপরই কথা অনুযায়ী নুপূর শর্মাকে ৬ বছরের জন্যে সাসপেন্ড করা হয় বিজেপি থেকে। কিন্তু তাতেও বিক্ষোভের আগুন নেভেনি। প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে নূপুরকে। যদিও এই মুহূর্তে নূপুর এবং তাঁর পরিবার নিরাপত্তার ঘেরাটোপে রয়েছেন। এদিকে গেরুয়া শিবিরের একনিষ্ঠ ভক্ত কঙ্গনা। নিজেকে বরাবরই রাষ্ট্রপ্রেমী হিসেবে বড়াই করেন অভিনেত্রী। তাই এবার তিনি নেত্রীর পাশে দাঁড়ালেন।

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

পেঁয়াজ ছাড়া তৈরি করুন রেস্তোরাঁ স্টাইলের চিকেন ঘি রোস্ট

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারেটের দাম?

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!