ক্রিকেটকে চিরতরে বিদায় জানালেন মিতালি

ইতি ঘটল ভারতীয় মহিলা ক্রিকেটের আরও একটি বড়সড় অধ্যায়ের। জাতীয় দলকে চিরতরে বিদায় জানালেন মিতালি রাজ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইতি ঘটল ভারতীয় মহিলা ক্রিকেটের আরও একটি বড়সড় অধ্যায়ের। জাতীয় দলকে চিরতরে বিদায় জানালেন মিতালি রাজ। যিনি বেশ দাপটের সঙ্গে ২৩ বছর ধরে জাতীয় দলের জার্সি গায়ে প্রতিনিত্ব করেছেন। সেই সঙ্গে ওমেন ইন ব্লু-কে নেতৃত্বও দিয়েছেন। তবে এবার নিজের বর্ণময় সোনালি ক্রিকেট কেরিয়ারে ইতি টানলেন মিতালি। বছর ৩৯-এর এই মহিলা ক্রিকেটার নিজেই টুইট করে অবসরের কথা সকলকে জানান। টিম ইন্ডিয়ার হয়ে সবরকম ফরম্যাটেই খেলেছেন তিনি। গত ২৭ মার্চ বিশ্বকাপে দেশের হয়ে শেষ ম্যাচটি খেলেছেন মিতালি। দীর্ঘ দিন ধরেই তাঁর অবসর নেওয়া নিয়ে চলছিল জল্পনা। অবশেষে বুধবার এসে গেল সেই দিন।

অবসরের টুইটে মিতালি লেখেন, ‘ছোটবেলাতেই আমি একটা লক্ষ্য স্থির করে নিয়েছিলাম। সেটা হল ভারতের জার্সি পরব। আমি মনে করি এটাই আমার অবসর গ্রহণ করার সঠিক সময়। কারণ, ভারতীয় মহিলা ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব বেশ কয়েকজন দক্ষ এবং যোগ্য ক্রিকেটারদের ওপর রয়েছে। আশা করছি, ভারতে মহিলা ক্রিকেটের ভবিষ্যতে আর অনেক উজ্জ্বল হয়ে উঠবে।’ 

 

সেই সঙ্গে তিনি আরও লেখেন যে, ‘২৩ বছরের এই দীর্ঘ যাত্রা পথে বেশিরভাগ সময়টাই বেশ ভালো কাটিয়েছি। খারাপ অভিজ্ঞতা খুব কম সময়ের জন্যই হয়েছে। সব যাত্রাই একদিন শেষ হয়, আজ সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।’ তবে অবসর নিলেও ক্রিকেট থেকে পুরোপুরি সরে যাচ্ছেন না মিতালি। জানা গিয়েছে, কোনও না কোনওভাবে পরোক্ষভাবে ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে চান তিনি।  

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক