Loading live market data...
Loading active stocks...
Connecting...

দিঘায় মিউজিয়াম করার জন্য নৌবাহিনীর কাছে সাবমেরিন চাইলেন মুখ্যমন্ত্রী

এয়ারক্রাফট মিউজিয়ামের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে নিউটাউনে অবস্থিত এই মিউজিয়ামের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: এয়ারক্রাফট মিউজিয়ামের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে নিউটাউনে অবস্থিত এই মিউজিয়ামের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। নিউটাউনের পর দিঘায় যাতে এমন মিউজিয়াম করা যায় সেই কারণে এদিনের অনুষ্ঠান থেকে নৌবাহিনীর কর্তাদের কাছে সাবমেরিন চেয়ে আবেদন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের অনুষ্ঠানে নৌবাহিনীর কর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এবং অরুপ বিশ্বাস। রাজারহাট গোপালপুর কেন্দ্রের বিধায়ক তথা শিল্পী অদিতি মুন্সীও এদিন উপস্থিত ছিলেন।

বুধবার উত্তরবঙ্গ থেকে সোজা কলকাতায় এসে পৌঁছন মুখ্যমন্ত্রী। এদিন নিউটাউনের ডি জে ব্লকে এয়ারক্রাফট মিউজিয়ামের উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন মিউজিয়ামের উদ্বোধন করে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের লড়াই ও বীরত্বকে স্মরণ করেন বাংলার মুখ্যমন্ত্রী। নৌবাহিনীর যে বিমানটি মিউজিয়ামে রাখা হয়েছে সেটি ৩০ হাজার ঘণ্টার বেশি দুর্ঘটনামুক্ত উড়ানের পরিষেবা দিয়েছে। ভারতীয় নৌবাহিনীর তরফে বিমানটি রাজ্যকে দেওয়া হয়েছে। এর পর সেটি এয়ারক্রাফট নিউজিয়ামে রাখা হয়। ছাত্র যুবদের এই মিউজিয়ামে এসে ঘুরে দেখার জন্য আবেদন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন অনুষ্ঠানে লতা মঙ্গেশকরের বিখ্যাত ও জনপ্রিয় গান ‘ইয়ে মেরে বাতান কি লোগো’র কিছুটা গেয়ে শোনান রাজ্যের প্রশাসনিক প্রধান।

দিঘাতে আরেকটি মিউজিয়াম করার জন্য এদিন নৌবাহিনীর কাছে সাবমেরিন চেয়ে আবেদন করেন মুখ্যমন্ত্রী। নৌবাহিনীর যে ব্যবহৃত সাবমেরিন রয়েছে তা রাজ্যকে দেওয়ার আবেদন করেন বাহিনীর কাছে। দিঘায় মিউজিয়াম হলে পর্যটকদের আকর্ষণ করবে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এমন আবেদনের পর নৌবাহিনীর কর্তা জানান, বিয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন তিনি। অনুষ্ঠানের শেষের দিকে মমতা বন্দ্যোপাধ্যায় অদিতি মুন্সীকে গান গেয়ে শোনানোর জন্য বলেন। এর পর অদিতি ‘ধন্য ধান্যে পুষ্পে ভরা’ গানটি গেয়ে শোনান সবাইকে।

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

বিজয় মিছিলে হামলার ঘটনায় নিউটাউনে খুন বিজেপি কর্মী

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি