দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে গেলেন রাহুল, নেতৃত্ব দেবেন পন্থ

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ শুরুর আগের দিনই বড়সড় ধাক্কা খেল ভারত। চোট পেয়ে পুরো সিরিজ থেকেই ছিটকে গেলেন কে এল রাহুল।

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ শুরুর আগের দিনই বড়সড় ধাক্কা খেল ভারত। চোট পেয়ে পুরো সিরিজ থেকেই ছিটকে গেলেন কে এল রাহুল। প্রোটিয়াদের বিপক্ষে পাঁচ ম্যাচের কুড়ি-বিশের এই সিরিজে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু রাহুল ছিটকে যাওয়ায় এবার মেন ইন ব্লু-র অধিনায়কত্ব করবেন ঋষভ পন্থ। আর তাঁর ডেপুটি হিসেবে কাজ করবেন গুজরাত টাইটানসকে চ্যাম্পিয়ন করা হার্দিক পান্ডিয়া। তবে রাহুলের বিকল্প হিসেবে দলে কে ঢুকবেন সেই বিষয়ে কিছু জানা যায়নি। 

কুইনটন ডি কক, ডেভিড মিলারদের বিরুদ্ধে এই সিরিজে রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহদের মতো সিনিয়ার ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড তথা বিসিসিআই। আর আইপিএলে ভালো পারফর্ম করা তরুণ ক্রিকেটারদের সুযোগ দিয়েছে বোর্ড। আর এই দলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল রাহুলের। 

জানা গিয়েছে,  কুঁচকির চোটের জন্য দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে গিয়েছেন কর্নাটকের এই ডান হাতি ব্যাটসম্যান। তবে শুধু রাহুল একাই নন, সিরিজ থেকে ছিটকে গেলেন কুলদীপ যাদবও। নেটে প্র্যাকটিস করাকালীন তাঁর ডান হাতে চোট লাগে। যার ফলে প্রোটিয়াদের বিপক্ষে টি-২০ সিরিজে খেলতে পারবেন না তিনি।  

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক