আইপিএল বয়কটের ডাক দিলেন মইন আলি!

ইংল্যান্ডের অলরাউন্ডার মইন আলি নাকি আর আইপিএলে খেলবেন না। তিনি নাকি জনপ্রিয় এই কুড়ি-বিশের টুর্নামেন্ট বয়কট করার ডাক দিয়েছেন।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইংল্যান্ডের অলরাউন্ডার মইন আলি নাকি আর আইপিএলে খেলবেন না। তিনি নাকি জনপ্রিয় এই কুড়ি-বিশের টুর্নামেন্ট বয়কট করার ডাক দিয়েছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এমনই একটা পোস্ট সোশ্যাল মিডিয়াতে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। আর তাতে লেখা ছিল যে, হজরত মহম্মদকে অপমান করার প্রসঙ্গে যতদিন না পর্যন্ত ভারত না ক্ষমা চাইবে, ততদিন আইপিএলে খেলবেন না মইন। আর ইংল্যান্ড ক্রিকেটারের এই পদক্ষেপকে অনেকেই বেশ বাহবা দেন। তবে পরে জানা যায় যে, এই পোস্টটি নাকি পুরোটাই ভুয়ো ছিল। যদিও মইন এমন কোনও কাজই করেননি। আর সোশ্যাল মিডিয়াতে হজরত প্রসঙ্গে কোনও পোস্টই দেননি। 

দিন কয়েক আগে বিজেপির এক মুখপাত্র নুপূর শর্মা হজরত মহম্মদকে নিয়ে বিতর্কিত একটি মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যটি প্রকাশ্যে আসতেই ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ভারতের বিরুদ্ধে আওয়াজও ওঠে। একাধিক দেশে ভারতীয় পণ্য বয়কট করার ডাক দেওয়া হয়। যদিও এই ঘটনার পর বিজেপি ওই মুখপাত্রের সদস্য বাতিল করে। আর সেই সঙ্গে ঘটনার তদন্তের নির্দেশ দেন।

আইপিএলে বহুদিন ধরেই খেলছেন মইন আলি। বর্তমানে টুর্নামেন্টর অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংসের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। ২০২১ সালে সিএকে-র চ্যাম্পিয়ন হওয়ার পিছনে বড়সড় অবদান রাখেন মইন। তবে এবারের আইপিএলে সেইভাবে জ্বলে উঠতে পারেননি এই অলরাউন্ডার। 

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক