কম্বোডিয়া ফুটবল ফেডারেশনের কাছে ক্ষমা চাইল AIFF

 অবশেষে কম্বোডিয়া ফুটবল ফেডারেশনের কাছে ক্ষমা চেয়ে নিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন তথা AIFF।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে কম্বোডিয়া ফুটবল ফেডারেশনের কাছে ক্ষমা চেয়ে নিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন তথা AIFF। গত বুধবার রাতে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের আগে কম্বোডিয়ার জাতীয় সঙ্গীত শুরু হতে প্রায় মিনিট পাঁচেক দেরি হয়। সূত্রের খবর থেকে জানা যায় যে, কম্বোডিয়ার জাতীয় সঙ্গীতের অডিও ফাইলটি হারিয়ে ফেলেছিল আয়োজকরা। যার ফলে উপস্থিত থাকা দুই ভলেন্টিয়ার ইউটিউবে জাতীয় সঙ্গীত চালিয়ে পরিস্থিতি সামাল দেন। আর এই গোটা ঘটনার জন্য কম্বোডিয়া ফুটবল ফেডারেশনের সঙ্গে কাছে ক্ষমা চাইতে বাধ্য হল AIFF। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে চিঠি পাঠিয়ে দু:খ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করা হয়।

পাশাপাশি, কম্বোডিয়া ফুটবল ফেডারেশনের তরফ থেকে দাবি করা হয়েছে কলকাতায় পৌঁছানোর পর থেকেই তাদের ফুটবলাররা বিভিন্ন রকমেক সমস্যার মধ্যে পড়েছে। হোটেল কর্মীরাও নাকি খারাপ আচরণ করেছেন এবং পর্যাপ্ত পরিমান খাবারও দেওয়া হয়নি। এছাড়া জাতীয় পতাকা নিয়ে বিভ্রাট তো রয়েছেই। কম্বোডিয়ার দেওয়া জাতীয় পতাকা ঠিক নেই বলে বাতিল করে দেয় এএফসি। তাই পরিবর্ত হিসেবে গ্রাফিক ছবি ব্যবহার করা হয়।

 

অন্যদিকে, এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচেই ভারতের কাছে ২-০ ব্যবধানে পরাজিত হতে হয়েছে কম্বোডিয়াকে। ব্লু টাইগারদের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক সুনীল ছেত্রী। তিনিই ম্যাচের সেরা হয়েছেন।    

 

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক