Mexico: উদ্বোধন করতে গিয়ে ভাঙল সেতু, এপাং-ওপাং ঝপাং নর্দমায়

নর্দমায় পড়ে নাস্তানাবুদ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ঠিকা কর্মীদের ব্যাপারে একটা দুর্নাম রয়েছে। এরা নাকি ফাঁকিবাজ। এক বস্তা সিমেন্টে যেখানে দুই বস্তা বালি মেশাতে হয়, সেখানে তারা তিন বস্তা, পারলে চারবস্তা বালি মেশান। কিন্তু মেক্সিকোতে (Mexico)যা ঘটল, তারপর আর ভারতীয় ঠিকাদারদের একতরফা কাঠগড়ায় তোলা যাবে না। কী হয়েছে মেক্সিকোতে?

মেক্সিকো (Mexico)সিটি থেকে বেশ খানিকটা দূরে গত কয়েকদিন ধরে চলছিল একটি ঝুলন্ত সেতু নির্মাণের কাজ। আজ বৃহস্পতিবার সেটির উদ্বোধন করার কথা ছিল। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, ফিতে কেটে ঝুলন্ত সেতুর উদ্বোধন করেন সিটির মেয়র। সেতু উদ্বোধন উপলক্ষ্যে বেশ কয়েকজনকে আমন্ত্রণ করা হয়েছিল। ফিতে কেটে উদ্বোধনের পর মেয়র এবং অতিথি- অভ্যাগতরা সিদ্ধান্ত নিলেন সেতু দিয়ে এপার থেকে ওপারে যাওয়ার। আবার ওপার থেকে এপারে চলে আসবেন। যেমন ভাবা তেমন কাজ। তাছাড়া সেতু উদ্বোধন করে একটু হাঁটাহাটি না করে ফিরে গেলে লোকে কী বলবে?

 

হক কথা। তাই, সবাই ঠিক করলেন সেতু দিয়ে ওপারে যাওয়ার। তাদের মধ্যে কয়েকজনের ইচ্ছে হল সেতুর ওপর নাচানাচি করার। ঝুলন্ত সেতু (bridge)বলে কথা। আর সেই নাচানাচি কাল হল। মাটি থেকে শূন্যে কিছুটা উঠে যেই না সেতুর ওপর পা পড়েছে অমনি সেতু মাঝখান থেকে আধা হয়ে গেল। সেতুর ওপর দিয়ে যারা হাঁটছিলেন তারা ঝপাং করে জলে। জল বললে কম বলা হবে। নর্দমা। নর্দমার জলে নাকে-মুখে ঢুকে একাকার কাণ্ড।  

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘হোমিও বা এলোপ্যাথি নয়,’ অভিষেকের জন্য কোন ওষুধ লাগবে জানালেন অর্জুন সিংহ

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে