Breaking: কান্দাহারের মসজিদে বিস্ফোরণে মৃত ৩২, আহত ৫৫

আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। 

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তান। ফের জঙ্গিদের নিশানায় সেই মসজিদ। আজ শুক্রবার, জুম্মাবারের নমাজ পড়তে গিয়েছিলেন বহু মানুষ। আর ঠিক সেই সময় কান্দাহারের এক মসজিদে ভয়াবহ বিস্ফোরন হয়। সেই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা আফগানিস্তানে। তালিবানের ক্ষমতা দখলের পর কতটা নিরাপদহীন হয়ে পড়েছে আফগানিস্তান তার জলজ্যান্ত উদাহরন এই বারবার বিস্ফোরণের ঘটনা উঠে আসা। কান্দাহারের মসজিদের বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে ৩২ জনের। গুরুতর আহত হয়েছেন ৫৫ জন। মৃতের ও আহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন এক চিকিৎসক।

নিকটবর্তী হাসপাতালের তরফে জানানো হয়েছে সংখ্যাটা আরও বাড়বে। তালিবানের সরকার আসার পড়েই আফগানিস্তানে ঘনঘন বিস্ফোরণ ঘটছে। বিশেষ করে শুক্রবারের নমাজ পড়ার সময়ই ঘটছে এই বিস্ফোরণ। এখনও পর্যন্ত এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি কোনও সংগঠন। তবে অনুমান ইসলামিক স্টেটের জঙ্গিরাই ঘটিয়েছে এই কাণ্ড। জানা গিয়েছে, মসজিদের দক্ষিণ দিকের দরজায় তিনটি বিস্ফোরণ হয়েছে। সবকটাই আত্মঘাতী বিস্ফোরণ বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ঠিক এই ঘটনায় গত সপ্তাহে ঘটেছিল আফগানিস্তানের কুন্দুসে।

জানা গিয়েছে বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যে ১৫ টি অ্যাম্বুলেন্স আসে আহত ও নিহতদের দেহ নিয়ে যাওয়ার জন্য। মসজিদের ইতি-উতি ছিন্নভিন্ন দেহ পড়ে রয়েছে বলে জানা গিয়েছে। চারিদিকে রক্তের বন্যা বয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে।

তারাতলায় বিপর্যয়: নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল ‘ককটেল ২’, মুক্তির ৬ দিনে ছবির আয় কত হল?

অনুপ্রবেশকারী ভেবে নেইমারের ছেলেকে আটকে দিল নিরাপত্তারক্ষীরা, তারপর যা ঘটল…

ভেনিজুয়েলায় ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত, আহত ৭০০-এর বেশি, শোকপ্রকাশ মোদির

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

তারাতলায় গুদামের ছাদ ভেঙে বিপর্যয়, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯

রুটি-রুজির খোঁজে এসেছিলেন শহরে.. তারাতলায় গোডাউন বিপর্যয়ে মৃত্যু নদিয়ার ২ নির্মাণ শ্রমিকের

তামান্না খুনে গুরুগ্রাম থেকে আরও ১ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

জানালার বাইরে যেন চলন্ত পোস্টকার্ড! বন্দে ভারতে ঘুরে দেখুন ৫ সবচেয়ে সুন্দর ডেস্টিনেশন

ফরাসি ছোঁয়া, সমুদ্রের হাতছানি, নিরিবিলিতে সময় কাটাতে চাইলে ঘুরে আসুন পুদুচেরি

তারাতলায় বন্ধুর ফ্ল্যাট থেকে গ্রেফতার গুদামের মালিক শম্ভুনাথ বেহরা, সকালেও চলছে উদ্ধারকাজ