২০২৩ সালে ১৪ মার্চ থেকে হবে উচ্চমাধ্যমিক, জানিয়ে দিল সংসদ

আগামী বছর ২০২৩ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ থেকে।  শুক্রবার উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের সময় সংসদের তরফে এ কথা জানানো হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী বছর ২০২৩ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ থেকে।  শুক্রবার উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের সময় সংসদের তরফে এ কথা জানানো হয়। পুরো পাঠক্রমেই পরীক্ষা হবে বলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সাংবাদিক বৈঠকে জানান। এ বছরের মত আগামী বছর ২০২২ সালের মত হোম সেন্টারে পরীক্ষা হবে না বলে জানান তিনি।

২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার বিস্তারিত সূচি নীচে দেওয়া হল। আগামী বছর উচ্চমাধ্যমিকের সমস্ত পরীক্ষা শুরু হবে সকাল ১০টা থেকে, চলবে ১.১৫ পর্যন্ত। ১৪ মার্চ মঙ্গলবার রয়েছে বাংলা (এ), ইংরেজি (এ), হিন্দি (এ), নেপালি (এ), উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলগু, গুজরাতি ও পঞ্জাবি। ১৬ মার্চ বৃহস্পতিবার হবে বাংলা (বি), ইংরেজি (বি), হিন্দি (বি), নেপাবি (বি), অল্টারনেটিভ ইংরেজি। ১৭ মার্চ শুক্রবার রয়েছে সমস্ত ভোকেশনাল বিষয়ের পরীক্ষা।

১৮ মার্চ শনিবার রয়েছে বায়োলজিকাল সায়েন্স, বিজনেস স্টাডিজ, পলিটিকাল সায়েন্স। ২০ মার্চ সোমবার রয়েছে অঙ্ক, সাইকোলজি, অ্যান্থ্রোপলজি, অ্যাগরোনমি, ইতিহাস। ২১ মার্চ মঙ্গলবার রয়েছে কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, পরিবেশ বিজ্ঞান, স্বাস্থ্য ও শারীরশিক্ষা, মিউজিক, ভিস্যুয়াল আর্টস। ২২ মার্চ বুধবার রয়েছে কমার্শিয়াল ল ও প্রিলিমিনারিজ অফ অডিটিং, দর্শন, সমাজবিজ্ঞান।

২৩ মার্চ বৃহস্পতিবার রয়েছে পদার্থবিদ্যা, পুষ্টিবিজ্ঞান, এডুকেশন, অ্যাকাউনটেন্সি। ২৪ মার্চ শুক্রবার রয়েছে ইকোনমিক্স। ২৫ মার্চ শনিবার রয়েছে রসায়ন, জার্নালিজম ও মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, আরবিক ও ফরাসি। ২৭ মার্চ সোমবার রয়েছে স্ট্যাটিসটিক্স, ভূগোল, কস্টিং ও ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট ও ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট।

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

রিলস স্ক্রল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল