একাদশ শ্রেণিতে ভর্তি হলে নিতেই হবে ৪০০ টাকার কোচিং, স্কুলের নির্দেশে বিতর্ক

নির্দেশিকা জারি করা হয়েছে ভর্তি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে। বিদ্যালয়ের এই নির্দেশিকায় রীতিমত ক্ষুব্ধ বড় অংশের পড়ুয়ামহল এবং তাঁদের পরিবার।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিদ্যালয়ের (SCHOOL) কোচিংয়ে (COACHING) পড়লে তবেই ভর্তি (ADMISSION) হওয়া যাবে একাদশ শ্রেণিতে! কোচিং ফি ৪০০ টাকা। এমনই ফরমান স্কুলের। নির্দেশিকা জারি করেছে নারায়নীতলা ধনেশ্বরী শিক্ষা সদনের। ঘটনা দক্ষিণ ২৪ পরগণার নামখানার। আর তা নিয়েই শুরু হয়েছে জোর বিতর্ক। শিক্ষার্থী ও তাঁদের পরিবারের অভিযোগ, স্কুল ছাড়তে চাইলেও তা করতে দিচ্ছে না কর্তৃপক্ষ।

বিদ্যালয়ের ‘বাধ্যতামূলক ৪০০ টাকার কোচিং’ নির্দেশিকায় সমস্যায় পড়েছে বেশিরভাগ শিক্ষার্থী। টাকা দিতে নারাজ এমন শিক্ষার্থীর পরিবার স্কুল ছাড়ানোর জন্য ট্রান্সফার সার্টিফিকেট নিতে চাইলেও তা দেওয়া হচ্ছে না, বলে অভিযোগ, স্কুল কর্তৃপক্ষের দাবি, পড়ুয়াদের মানোন্নয়নের জন্যই এই সিদ্ধান্ত। বিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, পরিচালন সমিতি এবং বিদ্যালয়ের একাধিক পড়ুয়ার অভিভাবকদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বলা হয়েছে, একাদশ শ্রেণিতে ভর্তি হলে বিদ্যাল্য থেকে মাসিক ৪০০ টাকার কোচিং নিতে হবে সকলকে। আর তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক।

অভিযোগ, এই নির্দেশিকা জারি করা হয়েছে একাদশ শ্রেণিতে ভর্তি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে। বিদ্যালয়ের এই নির্দেশিকায় রীতিমত ক্ষুব্ধ বড় অংশের পড়ুয়ামহল এবং তাঁদের পরিবার। অনেকেরই মাথায় পড়েছে হাত। দুঃস্থ শিক্ষার্থীরা বিদ্যালয়ের এই সিদ্ধান্তে হতাশ। কোচিং নিতে বাধ্য করার কড়া সমালোচনা করেছেন তাঁরা।

বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, অতিমারির সময়ে মাধ্যমিকের আগে ৩ মাস কোচিং ক্লাসের ব্যবস্থা করা হয়েছিল। তাতে ভালো ফল পাওয়া গিয়েছে। শিক্ষার মানের উন্নয়ন এবং পরীক্ষায় ভালো ফলের জন্যই এই সিদ্ধান্ত। বলা হয়েছে, দুঃস্থ শিক্ষার্থীদের জন্য কোচিং ফি কমানো হবে। এই নিয়ে আবারও বৈঠক হবে।

সংসদ অধিবেশন নিয়ে রবিবারের সর্বদলীয় বৈঠকে ডাক পেলেন সুদীপ-কাকলি

মধ্যপ্রাচ্য সঙ্কট আরও গভীর, আমেরিকার সঙ্গে শান্তি সমঝোতা স্মারক বাতিল করল ইরান

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চ, ২৪ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাবে ছবি

মেসি নাকি এমবাপে, গোল্ডেন বুটের দাবিদার হিসেবে কে এগিয়ে?

সিঁড়ি ভাঙতে গিয়ে দম ফুরিয়ে যাচ্ছে? বিকল হতে পারে শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গ!

দিল্লির রক্তচাপ বাড়িয়ে রবিবার থেকে শুরু বাংলাদেশ ও মার্কিন সেনার যৌথ মহড়া

৭২ বছরের দাম্পত্য সম্পর্কে ছেদ, স্ত্রীকে হারালেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া

সেরা হিন্দি ছবি হিসেবে জাতীয় পুরস্কার জিতে নিল ‘আর্টিকেল ৩৭০’ 

লর্ডসে সিরিজ ফয়সালার ম্যাচে দলে ফিরছেন রাহুল-কুলদীপ? কারা বাদ পড়বেন?

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৮, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

সোনম ওয়াংচুকের অনশনের সমর্থনে ওয়াশিংটনের রাস্তায় নামলেন মার্কিন প্রবাসী ভারতীয়রা

‘দলে ফিরে আসুন, এক ঘন্টার মধ্যে ইস্তফা দেব’, বিদ্রোহীদের চ্যালেঞ্জ অভিষেকের

বার বার যৌন হেনস্থায় ভাঙল ধৈর্য্যের বাঁধ, ব্লেড দিয়ে শ্বশুরের পুরুষাঙ্গ ফালাফালা করল পুত্রবধূ

শাহরুখ-সলমান-আমির চুপ, ওয়াংচুকের পাশে দাঁড়ালেন হৃত্বিক