যুগান্তকারী সিদ্ধান্ত, মৃত্যুদণ্ড তুলে দিচ্ছে মালয়েশিয়া

বুধবারই অবশ্য মৃত্যুদণ্ড তুলে দেওয়ার বিষয়ে চূড়ান্ত সায় দেয় মন্ত্রিসভা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শেষ পর্যন্ত মানবাধিকার কর্মীদের দীর্ঘদিনের দাবিকে মেনে মৃত্যুদণ্ডের (death penalty) সাজা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া (Malaysia) সরকার। বুধবারই মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার দেশটির আইনমন্ত্রী  (Law Minister) ওয়ান জুনাইদি তুয়াংকু জাফর (Wan Junaidi Tuanku Jaafar) টুইটে জানিয়েছেন, মারাত্মক অপরাধের জন্য মৃত্যুদণ্ড বাতিল করে বিকল্প শাস্তির ব্যবস্থা করা হবে। মালয়েশিয়া সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলি (Human Rights Organization)।

এশিয়ার অন্যতম দেশ মালয়েশিয়ায় মোট ১১টি গুরুতর অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়। ওই ১১টি অপরাধের মধ্যে যেমন রয়েছে মানবপাচার, অপহরণ, মাদক ব্যবসা ও তোলাবাজি। এই মুহুর্তে দেশটিতে ১৩০০-র বেশি আসামি মৃত্যুদণ্ডের সাজা মাথায় নিয়ে জেলে দিন কাটাচ্ছেন। তার মধ্যে পাঁচশো জনের বেশি বিদেশি নাগরিক। দীর্ঘদিন ধরেই অপরাধীদের চরম শাস্তি না দিয়ে তাদের সংশোধন হওয়ার সুযোগ দেওয়ার দাবি জানিয়ে আসছেন মানবাধিকার কর্মীরা। ২০১৮ সালেই দেশ থেকে মৃত্যুদণ্ডের শাস্তি তুলে দেওয়ার কথা ঘোষণা করেছিল মালয়েশিয়া সরকার। যদিও ২০১৯ সালে সেই ঘোষণা থেকে খানিকটা পিছু হঠে জানায়, বেশ কয়েকটি ক্ষেত্রে সাজা হিসেবে মৃত্যুদণ্ড তোলা হবে। তার পরে তিন বছর কেটে গেলেও মৃত্যুদণ্ড তোলা নিয়ে কোনও উচ্চবাচ্য করেনি সরকার।

বুধবারই অবশ্য মৃত্যুদণ্ড তুলে দেওয়ার বিষয়ে চূড়ান্ত সায় দেয় মন্ত্রিসভা। মালয়েশিয়ার আইনমন্ত্রী (Wan Junaidi Tuanku Jaafar) জানিয়েছেন,  মৃত্যুদণ্ড তুলে দেওয়ার মাধ্যমে সরকার সবার মানবাধিকার নিশ্চিত করার উপরে জোর দিচ্ছে। শিগগিরই এ সংক্রান্ত আইনের সংশোধন করা হবে। মৃত্যুদণ্ডের বিকল্প শাস্তি কী হতে পারে, তা নিয়ে গবেষণা করা হবে।’

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

প্রাইমারি শিক্ষক নিয়োগে ওবিসি কাঁটা! হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি