ভবানীপুরে শাহ দম্পতি খুনে ওড়িশা থেকে গ্রেফতার ১, ধৃত বেড়ে ৫

শাহ দম্পতি খুনের ঘটনায় গ্রেফতার আরও এক জন। ভবানীপুরে ব্যবসায়ী দম্পতি খুনের ঘটনায় যুক্ত থাকার সন্দেহে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: শাহ দম্পতি খুনের ঘটনায় গ্রেফতার আরও এক। ভবানীপুরে ব্যবসায়ী দম্পতি খুনের ঘটনায় যুক্ত থাকার সন্দেহে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। ওড়িশা থেকে তাকে গ্রেফতার করে তদন্তকারীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম সন্তোষ ওরফে রাহুল। ভবানীপুরের বাসিন্দা গুজরাটি ব্যবসায়ী দম্পতি অশোক শাহ ও তাঁর স্ত্রী রশ্মিতা শাহকে খুনের দিনে ওই ব্যক্তি উপস্থিত ছিলেন বলে দাবি পুলিশের। এই নিয়ে ভবানীপুরে ব্যবসায়ী দম্পতি খুনের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করল পুলিশ।

এর আগে শুক্রবার রাতে বিশাল বর্মন নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছিল তদন্তকারীরা। অশোক শাহ ও তাঁর স্ত্রী রশ্মিতা শাহকে খুনের পরেই লিলুয়ায় চলে যায় বিশাল।পরে সেখান থেকে ট্রেনে চেপে ভিনরাজ্যে পাড়ি দেয় অভিযুক্ত। ঠাঁই নেয় গিয়ে উত্তরপ্রদেশে। ওই খুনের ঘটনার তদন্তে নেমে এর আগে ৩ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দারা। ধৃত অভিযুক্তদের জেরা করে বিশালের হদিশ মিলেছে বলে পুলিশ সূত্রে খবর। ধৃতদের জেরা করে আরও তথ্য জানার চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দারা।

উল্লেখ্য, সোমবার দুপুরে ভবানীপুরে নিজের বাড়িতেই খুন হন ব্যবসায়ী অশোক শাহ ও তাঁর স্ত্রী রশ্মিতা শাহ। প্রাথমিক তদন্তের ভিত্তিতে জানা গিয়েছে,  অশোক শাহকে ছুরি মেরে খুন করা হয় ও তাঁর স্ত্রীকে গুলি করে খুন করা হয়েছে। এর পর রাজ্যের মুখ্যমন্ত্রী দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করার নির্দেশ দিয়েছিলেন। উত্তরবঙ্গ থেকে ফিরে বুধবার নিহত দম্পতির মেয়ের সঙ্গেও কথা বলে যথাযথ তদন্তের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

ইয়েমেনে সৌদি হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি