Nagaland গণহত্যা: চার্জশিটে ৩০ সেনা, কেন্দ্রের কাছে জেরার অনুমতি চাইল রাজ্য সরকার

সেনাবাহিনীর এক অফিসারও আছেন

Share:

নিজস্ব প্রতিনিধি, কোহিমা: নাগাল্যান্ড (Nagaland) গণহত্যায় চার্জশিট পেশ করল রাজ্য পুলিশ। চার্জশিটে নাম রয়েছে সেনাবাহিনীর এক অফিসার-সহ ৩০জনের। ওই ৩০জনকে জেরা করতে চাইছে রাজ্য সরকার। কেন্দ্রের কাছে তাঁর এই ব্যাপারে আর্জি জানিয়েছে। রাজ্য পুলিশের তরফ থেকেও ওই ৩০জনকে পৃথকভাবে জেরা করতে চেয়ে প্রতিরক্ষা মন্ত্রকের কাছে চিঠি পাঠানো হয়েছে।চার্জশিটে বলা হয়েছে, সেনাবাহিনী স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর না মানার ফলেই ওই ভয়াবহ হত্যাকাণ্ড।  

গত বছর ডিসেম্বরের প্রথম সপ্তাহে নাগাল্যান্ডের(Nagaland)  মন গ্রামে সেনার নির্বিচারে গুলিতে প্রাণ হারান বেশ কয়েকজন গ্রামবাসী। ঘটনায় কেঁপে উঠেছিল গোটা দেশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে সরব হয় বিরোধিরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করতে অস্বীকার করেন। লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘটনার দুঃখপ্রকাশ করেন। পাশাপাশি তিনি এও বলেন, গুলিতে আহতদের সেনাবাহিনীই হাসপাতালে ভর্তি করায়।

হামলা হয় ভোররাতের দিকে। সেনাবাহিনীর (Army) সাফাই ছিল, নির্ভরযোগ্য সূত্রে তাদের কাছে খবর আসে ট্রাকে করে মায়ানমার সীমান্তে জঙ্গিদের পাচার করা হচ্ছে। সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সেনাবাহিনী ট্রাক দাঁড় করিয়ে তল্লাশি চালাচ্চিল। একটি ট্রাককে তল্লাশির জন্য থামতে বলা হলেও ট্রাক চালক সেই নির্দেশ না মেনে ট্রাকের গতি আচমকাই বাড়িয়ে পালানোর চেষ্টা করে। বাধ্য হয়েই সেনাবাহিনী (Army) গুলি চালায়। কয়েকজন গ্রামবাসী প্রাণ হারান। সেনাবাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে তেতে ওঠে গোটা গ্রাম। ঘটনার পাঁচ মাস বাদে পুলিশ চার্জশিট দাখিল করল।

আরও পড়ুন নাগাল্যান্ডে নিরীহ গ্রামবাসীদের ওপর গুলি চালাল নিরাপত্তারক্ষী, হত বহু

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

কিউআর মেনু থেকে নম্বর চুরি, মধ্যরাতে তরুণীর ফোনে এল যে বার্তা…

৪ কোটি টাকায় বিলাসবহুল গাড়ি কিনলেন শাহরুখ খান

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?

ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে নির্ধারিত শব্দ বিধি মানতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

উচ্চমাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম শ্রীরামপুরের মেঘা, ভবিষ্যতের জন্য কী পরিকল্পনা?

শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা, ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই সরকারি কর্মচারীদের ২ শতাংশ DA বৃদ্ধির ঘোষণা করলেন বিজয়