Prayagraj: Yogi প্রশাসন বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দিল অশান্তির নাটের গুরুর বাড়ি

বাড়ি ভেঙে ফেলার নোটিস দেওয়ালে লটকে দেওয়া হয়েছিল

Share:

নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ: মুখ্যমন্ত্রী যোগী (Yogi) আদিত্যনাথ জানিয়ে ছিলেন, যারা নবীকে নিয়ে রাজ্য অশান্ত করে তোলার চেষ্টা করবে, বুলডোজার চালিয়ে তাদের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হবে। সেটা যে নিছক কথার কথা নয়, রবিবার সেটা দেখিয়ে দিল যোগী আদিত্যনাথের প্রশাসন। নবীর নিয়ে সম্প্রতি তেতে ওঠে যোগী (Yogi) রাজ্য। অভিযোগ লোক খেপিয়ে তুলেছিলেন মহম্মদ জাভেদ। বাড়ি ভেঙে ফেলা হবে বলে প্রয়াগরাজ ডেভেলপমেন্ট অথরিটির (Prayagraj Development Authority বা PDA) তরফ থেকে নোটিশ (notice) সাঁটিয়ে দেওয়া হয়। রবিবার সকালে বুলডোজার নিয়ে বাড়ির সামনে হাজির হন প্রশাসনের পদস্থকর্তা। প্রয়াগরাজ ডেভেলপমেন্ট অথরিটির (Prayagraj Development Authority) তরফ থেকে বলা হয়েছে, ওই বাড়ি তৈরির ব্যাপারে অনুমতি নেওয়া হয়নি। সে কারণে বাড়ি ভেঙে ফেলা হয়েছে।

যদিও রাজনৈতিক মহলের একাংশের মতে, বাড়ি ভাঙার কারণ নবীকে নিয়ে নূপুর শর্মার মন্তব্যের প্রতিবাদে মহম্মদ জাভেদ এলাকাবাসীকে খেপিয়ে তোলা। তাছাড়া মুখ্যমন্ত্রী যোগী (Yogi) আদিত্যনাথ নিজেই জানিয়ে ছিলেন, নবীকে নিয়ে নূপুর শর্মার মন্তব্যের প্রতিবাদ যারা করবে, তাদের বাড়ি বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে। এই ধরনের কোনও প্রতিবাদ রাজ্য সরকার মেনে নেবে না। রাজ্যেকে যারা অস্থির করে তোলার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। রবিবার সকালে রাজ্য প্রশাসন এবং প্রয়াগরাজ ডেভেলপমেন্ট অথরিটি মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ পালন করেছেন।

মুখ্যমন্ত্রী যোগী (Yogi) সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠক করেন। সেই বৈঠকে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন Prophet: নবীকে নিয়ে বাড়াবাড়ি করলেই বুলডোজার, নির্দেশ যোগীর

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

পেঁয়াজ ছাড়া তৈরি করুন রেস্তোরাঁ স্টাইলের চিকেন ঘি রোস্ট

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারেটের দাম?

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!