দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

খাবারে কীটনাশক দিয়ে ১৪ সারমেয় খুন! অপরাধীর কড়া শাস্তির দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি: খাবারে কীটনাশক মিশিয়ে ১৪ টি সারমেয়কে (STREET DOG) খুনের অভিযোগ। আর এই অভিযোগকে কেন্দ্র করেই উত্তাল এলাকা। দফায় দফায় হয়েছে বিক্ষোভ। দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়ে চলেছে প্রতিবাদ। বনগাঁর গোপালনগরের ঘটনা। মূল অভিযুক্ত স্থানীয় বাসিন্দা একান্ত সরকার।

গোপালনগরের নহাটা- নিমতলা ফুলবাড়ি এলাকার ঘটনা। সকাল থেকে দফায় দফায় চলে বিক্ষোভ- প্রতিবাদ। পুলিশের (POLICE) আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অভিযোগ, ফুলবাড়ি এলাকার বাসিন্দা একান্ত সরকার শনিবার রাতে দইয়ের সঙ্গে কীটনাশক মিশিয়ে দেয়। তারপরে তা খেতে দেয় পথ কুকুরদের। তা খেয়েই মৃত্যু হয়েছে ১৪ টি কুকুরের। একাধিক কুকুর অসুস্থ। উল্লেখ্য, রবিবার সকালে এলাকার বাসিন্দারা এলাকায় ৭ টি কুকুরের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। তারপর অন্য জায়গাতেও ৭ টি কুকুরের দেহ পড়ে থাকতে দেখা যায়। এরপরেই শুরু হয় চাঞ্চল্য। এই উত্তেজনা থেকেই শুরু হয় দফায় দফায় বিক্ষোভ।

অভিযুক্ত একান্ত সরকারের গ্রেফতারির দাবি জানিয়ে শুরু হয় প্রতিবাদ ও দফায় দফায় বিক্ষোভ। রুদ্ধ হয়ে পড়ে রাস্তা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ বাহিনী। দেওয়া হয় উপযুক্ত পদক্ষেপের আশ্বাস। এরপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। লিখিত ভাবে থানায় অভিযোগ দায়ের করাও হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে।

কুকুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে আসেন, সমাজকর্মী প্রদীপ সরকার। তিনি বলেন, কুকুরদের দইয়ের সঙ্গে কীটনাশক মিশিয়ে পরিকল্পনামাফিক খুন করা হয়েছে। মৃত্যু হয়েছে ১৪ টি কুকুরের। অসুস্থ এলাকার একাধিক কুকুর। অপরাধীকে কড়া শাস্তি দেওয়া হোক। কড়া পদক্ষেপ নিক প্রশাসন।

ছবি: প্রতীকী 

Published by:

Share Link:

More Releted News:

পুরুলিয়ার একাধিক কেন্দ্রে খারাপ EVM মেশিন, ক্ষোভ উগড়ে দিলেন গরমে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানো ভোটাররা

‘দলীয় কর্মীদের ওপর আক্রমণ হয়েছে’, ভোট দিয়ে বেরিয়ে অভিযোগ পবিত্র করের

‘আপাতত আমি বাড়িতেই থাকব’, ভোট দিয়ে জানালেন খড়্গপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ

ভোটারদের লাইনে হাজির গজরাজ, ঝাড়গ্রামের মাটিতে রামলালের উপস্থিতিতে শোরগোল

LIVE

দেড় ঘণ্টা কেটে গেলেও এখনও ভোটগ্রহণ শুরু করা যায়নি মালদহের মোথাবাড়িতে, বিক্ষোভ

কটি জেলায়, কত আসনে ভোট? প্রার্থী কারা, দেখে নিন এক ঝলকে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ