আসন্ন শীতে ইডেনে ফের হতে পারে ভারত-পাক দ্বৈরথ!

আগামী বছরই ভারতের মাটিতে বসতে চলেছে ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপের আসর। তার জন্যই নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেনকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী বছরই ভারতের মাটিতে বসতে চলেছে ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপের আসর। তার জন্যই নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেনকে। বদল আসতে চলেছে ফ্লাডলাইট থেকে শুরু করে  আভ্যন্তরীন সৌন্দর্যে। চলছে গ্যালারি সংস্করণ করার কাজও। কিন্তু বিশ্বকাপের আগেই শহর কলকাতার ক্রিকেট প্রেমীরা ইডেনে ফের একবার ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে পেতে পারেন। আসন্ন শীতে এই দুই চিরপ্রতিদ্বন্দ্ব দেশের লড়াই তাড়িয়ে-তাড়িয়ে উপভোগ করার সুযোগ এসে যেতে পারে মহানগরের ক্রিকেট প্রেমীদের সামনে। 

চলতি বছরের ডিসেম্বর মাসে শুরু হতে চলেছে ‘ব্লাইন্ড ক্রিকেট’ বিশ্বকাপ। এই টুর্নামেন্টে খেলবে মোট দশটি দেশ। কলকাতা ছাড়াও দেশের একাধিক শহরে এই বিশ্বকাপের ম্যাচ হওয়ার কথা রয়েছে। গত শনিবার ইডেনে ব্লাইন্ড ক্রিকেট সংস্থার আধিকারিকরা এসে সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া এবং যুগ্ম সচিব দেবব্রত দাসের সঙ্গে বৈঠক করে যান। তাঁরা ইডেনে  ‘ব্লাইন্ড ক্রিকেট’ বিশ্বকাপের ভারত-পাক ম্যাচটি আয়োজন করার অনুরোধ জানান।

আসান্ন ২০২৩ বিশ্বকাপে ইডেন কোন-কোন ম্যাচ পাবে সেটা এখনও ঠিক হয়নি। কিন্তু বিশ্বকাপের ঠিক আগে-আগে ‘ব্লাইন্ড ক্রিকেট’ বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ যে উন্মাদনাটা আরও বাড়িয়ে দেবে সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। 

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক