চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কম্পিউটার অপরেটারদের বোনাস দিল অর্থ দফতর

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গে বেসরকারি সংস্থার মাধ্যমে ভালো কম্পিউটার জানা ও ডেটা অপারেটরের জন্য প্রচুর কর্মী নিয়োগ করা হয়। রাজ্য সরকারের যাবতীয় কাজ করে এই সমস্ত ডেটা অপারেটর ও চুক্তিভিত্তিতে কাজ জানা কম্পিউটার অপারেটাররা। তাদের এবার পুজোর বোনাস দিল রাজ্য সরকার। দেরীতে হলেও পুজোর বোনাস হিসেবেই প্রত্যেকে চলতি মাসের মাইনের সঙ্গে পাবেন এই বোনাস, জানিয়েছে অর্থ দফতর।

কম্পিউটার অপারেটার ও ডাটা এন্ট্রি অপারেটার মিলিয়ে সরকারের বিভিন্ন দফতরে কর্মরত রয়েছেন ১২-১৩ হাজার কর্মী। সেচ-সহ আরও কয়েকটি দফতরে কম্পিউটার অপারেটার ও ডাটা এন্ট্রি অপারেটাররা এখনও বেসরকারি সংস্থা মারফতই কাজ করেন সেখানে। ধীরে ধীরে তাদের সরকারের অধীনস্থ করার পথেও হাঁটা হচ্ছে। তাই এবার তাদেরও অতিরিক্ত ৪৫০০ টাকা বোনাস দেওয়া হচ্ছে বলে খবর। এই বিষয়ে তৃণমূল কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক মনোজ চক্রবর্তী জানিয়েছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার কম্পিউটার অপারেটার ও ডাটা এন্ট্রি অপারেটারদের যে ভাবে পাশে দাঁড়িয়েছে তাতে আমরা কৃতজ্ঞ। কিন্তু আরও কয়েকটি দফতর রয়েছে, যেখানে কর্মরত কম্পিউটার অপারেটার ও ডাটা এন্ট্রি অপারেটারদের এখনও চুক্তিভিত্তিক ভাবে দফতরে নেওয়া হয়নি। এ বার তাদের দফতরের আওতায় নিয়ে আসাই আমাদের লক্ষ্য।’

মূলত বেসরকারি সংস্থার মাধ্যমে নিয়োগ হলেও রাজ্যের বিভিন্ন কাজের জন্য লাগানো হয় এদের। মূলত ‘দুয়ারে সরকার’-এর বিভিন্ন প্রজেক্টে দিনরাত পরিশ্রম করেছিল এই ডেটা এন্ট্রি অপারেটাররা।

Published by:

Share Link:

More Releted News:

মুখে নারী ক্ষমতায়ন! বাংলার প্রথম দফার ভোটে বিজেপির মহিলা প্রার্থী মাত্র ১৫

অক্ষয় তৃতীয়ায় জমজমাট প্রচারে মমতা-অভিষেক, জেলায় জেলায় সভা ও রোড শো নাড্ডা-রাজনাথের

দু’দফায় হবে পরিচয় যাচাই, বাংলায় ‘মুসলিম’ ভোটারদের আটকাতে নয়া ছক জ্ঞানেশের!

ইডি গ্রেফতার করতেই অসুস্থ ব্যবসায়ী জয় কামদার, ভর্তি R.G.KAR হাসপাতালে

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ