চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৭৫ মাইক্রনের নিচে প্লাস্টিক নিষিদ্ধ, ঘোষণা ফিরহাদের

নিজস্ব প্রতিনিধি: ৭৫ মাইক্রনের (MICRON) নিচে প্লাস্টিক (PLASTIC) ব্যবহার করা যাবে না। এমনই ঘোষণা করলেন রাজ্যের মন্ত্রী (MINISTER) তথা কলকাতা পুরসভার মেয়র (MAYOR) ফিরহাদ হাকিম (FIRHAD HAKIM)। মঙ্গলবার তিনি এই ঘোষণা করেন বিধানসভায় (BIDHAN SABHA)। উল্লেখ্য, কলকাতা সহ রাজ্য জুড়ে প্লাস্টিকের রমরমা বড় সমস্যা। বর্ষায় প্লাস্টিকের জন্য ভোগান্তি বাড়ে আরও। পরিবেশ দূষণের পাশাপাশি দেখা যায় নিকাশি ব্যবস্থাতেও সমস্যা। সূত্রের খবর, ১২৬ টি প্লাস্টিক কারখানাকে এই নিয়ে পাঠানো হয়েছে বার্তা।

বিধানসভায় চলছে বাদল অধিবেশন। এই অধিবেশনের তৃতীয় দিন আজ, মঙ্গলবার। সেখানেই রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। তিনি বলেন, ৭৫ মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যবহার করা যাবে না। উল্লেখ্য, আগামী ১ জুলাই থেকে রাজ্যে ৭৫ মাইক্রনের প্লাস্টিক নিষিদ্ধ হওয়ার কথা। ইতিমধ্যেই দার্জিলিং এবং হাওড়ায় নিষিদ্ধ ৭৫ মাইক্রনের প্লাস্টিক। নিকাশি ব্যবস্থা হাওড়ার একটি বড় সমস্যা। জনগণ আকছার প্লাস্টিক ফেলে দেয় রাস্তায়, নালায়। যা জমে বিপর্যস্ত হয় নিকাশি ব্যবস্থা। বর্ষায় হাওড়ায় এই সমস্যা সবচেয়ে বেশি দেখা যায়। প্রসঙ্গত, বেআইনি প্লাস্টিক ব্যবহার করতে প্রায়ই চালানো হয় অভিযান।

এর আগে ৭৫ মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যবহার করতে না বলে হয়েছে প্রচার অভিযান। বাড়ানো হয়েছে সচেতনতা। নেওয়া হয়েছে কড়া পদক্ষেপ। সূত্রের খবর এরপরে ১২০ মাইক্রনের কম পুরু প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করা হবে। উল্লেখ্য, প্লস্টিক ব্যবহার বন্ধে ধাপে ধাপে এগোচ্ছে সরকার। আগে ৪০ মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যবহার করতে না বলা হয়েছিল। পরে ৫০ মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এরপরে বৈধ প্লাস্টিক ৫০ মাইক্রন থেকে বাড়িয়ে ৭৫ মাইক্রন করা করা হয়েছে। মঙ্গলবার বিধানসভায় মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ঘোষণা করেন ৭৫ মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যবহার করা যাবে না।

Published by:

Share Link:

More Releted News:

বিধানসভা নির্বাচনের ফলের পরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, মোবাইল অ্যাপে জানা যাবে

নির্বাচনের আগে উত্তরে দুর্যোগ বাড়লেও দক্ষিণে তাপমাত্রা পৌঁছবে ৪০ ডিগ্রির ঘরে

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

ভবানীপুরে মমতার প্রস্তাবক ব্যবসায়ী মিরাজ শাহের বাড়িতে আয়কর হানা

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

অধ্যাপকদের ভোটে প্রিসাইডিং অফিসার নিয়োগ করে হাইকোর্টে মুখ পোড়াল জ্ঞানেশ গ্যাং

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ