রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার প্রস্তাব ফেরালেন শরদ পওয়ার

বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বিরোধীদের বৈঠকে রাষ্ট্রপতি পদে মরাঠা স্ট্রংম্যানের নাম প্রস্তাব করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential Election) পদে ছন্নছাড়া বিরোধী শিবিরের প্রার্থী হওয়ার প্রস্তাব ফেরালেন এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার (Sharad Pawar)। সূত্রের খবর, বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে (Constitution Club) বিরোধীদের বৈঠকে রাষ্ট্রপতি পদে মরাঠা স্ট্রংম্যানের নাম প্রস্তাব করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু সঙ্গে সঙ্গেই সেই প্রস্তাব ফেরান পওয়ার (Sharad Pawar)। বর্ষীয়ান নেতা জানান, তিনি সক্রিয় রাজনীতিতেই থাকতে চান। তাঁর পরিবর্তে বিকল্প কোনও নাম নিয়ে ভাবা হোক। তবে সবচেয়ে লক্ষ্যণীয় হল, বৈঠকে হাজির থাকলেও কংগ্রেস নেতাদের পক্ষ থেকে কোনও নাম প্রস্তাব করা হয়নি।   

এদিন থেকেই রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার কাজ শুরু হয়েছে। আর সেই কাজ শুরুর দিনেই সম্মিলিতভাবে বিরোধী শিবিরের পক্ষ থেকে যাতে একজন জবরদস্ত প্রার্থী দাঁড় করানো যায় সেই লক্ষ্য নিয়ে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বিরোধী নেতাদের নিয়ে বৈঠক ডেকেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে কংগ্রেস, এনসিপির পাশাপাশি সমাজবাদী পার্টির অখিলেশ যাদব (Akhilesh Yadav), পিডিপির মেহবুবা মুফতি (Mehabooba Mufti), ডিএমকে’র টি বালুও (TR Balu) যোগ দিয়েছেন।

যদিও বিরোধী ঐক্যের ক্ষেত্রে যে কংগ্রেস প্রধান অন্তরায়, এদিনের বৈঠকে ফের একবার তা প্রমাণিত হয়েছে। কংগ্রেসকে ডাকায় এদিনের বৈঠক এড়িয়ে গিয়েছে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি, আম আদমি পার্টি, শিরোমণি অকালি দল, ওয়াইএসআর কংগ্রেস। চার দলের পক্ষ থেকেই তৃণমূল নেত্রীকে জানিয়ে দেওয়া হয়েছে, কংগ্রেসের সঙ্গে এক মঞ্চে সামিল হওয়ার প্রশ্ন নেই।

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

শরীরে পুষ্টির ঘাটতি মেটাতে কোন খাবারগুলি রাখবেন রোজকার ডায়েটে?

দল ভাঙনের ষড়যন্ত্রে লিপ্ত! কাকলি-সুখেন্দুকে বহিষ্কারের পথে তৃণমূল

বিমানবন্দরে আটক ইরাকের ফুটবলার, টানা সাত ঘণ্টা জেরার অভিযোগ মার্কিন প্রশাসনের বিরুদ্ধে

ভেনিস অব দ্য ইস্ট, ঘুরে আসুন কেরলমের সবচেয়ে মোহময় জলনগরী আলেপ্পি

দুর্দান্ত অফার! ২২ হাজার টাকা ছাড় OnePlus-র ফ্ল্যাগশিপ স্মার্টফোনে

মিস ইউনিভার্স থেকে ফ্যাশন আইকন, জানুন সুস্মিতা সেনের গ্ল্যামারাস ‘সেল্ফ-মেড’ জীবনযাপন

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

বয়স বাড়লেই হাড় ভাঙার ভয়? অস্টিওপোরোসিসের ঝুঁকি কমাতে ভরসা হতে পারে ব্লুবেরি

ঐতিহ্যনির্ভর তবে আধুনিক, নতুন প্রজন্মের কাছে বাড়ছে মিনিমাল জুয়েলারির চাহিদা

নির্জলা একাদশী ২৪ না ২৫ জুন? জেনে নিন শুভ সময় ও উপবাস ভাঙার সময়