বিকেলের স্ন্যাক্স হিসেবে চটপট বানিয়ে ফেলুন পাউরুটির পকোড়া

Share:

নিজস্ব প্রতিনিধি: বিকেল হলেই মুখরোচক খাবার খেতে চান না এমন কেউ নেই বোধহয়। আট থেকে আশি সবাই বিকেলের খাবারে অন্যরকম স্বাদ চান। কী বানাবেন সেটাই তখন ভাবনার বিষয় হয়ে দাঁড়ায় তাইতো! চিন্তা কী, বাড়িতে পাউরুটি আছে, তাহলে নিমেষেই হয়ে যাবে মুশকিল আসান। রইল পাউরুটি দিয়ে জলখাবার বানানোর একটি দারুণ রেসিপি। সহজেই বানিয়ে ফেলুন পাউরুটির পকোড়া।

পদ্ধতি

পাউরুটি দিয়ে পকোড়া বানানোর জন্য প্রথমে আলাদা একটি পাত্রে আলু সেদ্ধ করে ভাল করে মেখে নিন। এবার আলু সেদ্ধ করে নিয়ে, পরিমাণ মতো শুকনো লঙ্কা গুঁড়ো, রসুন কুচি আর পেঁয়াজ দিয়ে ভাল করে মেখে তাতে স্বাদ মতো নুন, সর্ষের তেল, ধনে পাতা দিয়ে আরও এক বার ভাল করে মেখে কিছু ক্ষণ রেখে দিন। এরপর পাউরুটির মাঝের সাদা অংশ নিজের পছন্দের আকারে কেটে নিন। এরপর একটি বাটিতে দুটি ডিম নিয়ে ভাল ভাবে ফেটিয়ে নিন। এর পর কেটে রাখা দুটি টুকরো নিয়ে একটির ভিতরে পুর দিয়ে অপরটি দিয়ে ঢেকে দিন। পরে হাত দিয়ে চেপে, ভাল করে প্রান্তগুলি বন্ধ করে নিন। এরপরই শেষ ধাপে একটি পাত্রে তেল গরম করে প্রতিটি টুকরো ডিমের মধ্যে চুবিয়ে, ছেড়ে দিন ছাঁকা তেলে। লাল হয়ে এলে তুলে নিয়ে পরিবেশন করুন গরম গরম পাউরুটির পকোড়া।

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

প্রতিদিন এক কাপ ব্ল্যাক কফিতেই সুরক্ষিত থাকবে হার্ট ও লিভার

সহকর্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চাকরির সঙ্গে ভালবাসা বাঁচাতে খেয়াল রাখুন এই বিষয়ে..

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

অভিভাবকদের ফেসবুক আসক্তি কি পরিবারে দূরত্ব বাড়াচ্ছে? সমাজমাধ্যম থেকে দূরে থাকার উপায়

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় ঘোষণা নিশীথের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই