গঙ্গায় ঝাঁপ না দিয়ে পালাল প্রেমিক, বিশ্বাসভঙ্গের অভিযোগে প্রেমিকার এফআইআর

জব ঘটনার সাক্ষী প্রয়াগরাজ

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: ঠিক ছিল দুজনে মিলে আত্মহত্যা (suicide) করবে। প্রাথমিকভাবে প্রস্তাবে সম্মতি দিয়েছিল যুবক। আচমকাই তার মন বদলে যায়। আত্মহত্যার সিদ্ধান্ত থেকে সরে আসে। বান্ধবীকে রেখে সে চম্পট দেয়। প্রেমিকের এই সিদ্ধান্ত রাগে গজগজ করছে তরুণী । সোজা থানায় গিয়ে প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করে। এমনই এক আজব ঘটনার সাক্ষী প্রয়াগরাজ। এফআইআর-য়ে তরুণী তাঁর প্রেমিকের বিরুদ্ধে প্রতারণা, খুনের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে।

প্রয়াগরাজ পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, তরুণীর সঙ্গে ওই যুবকের সম্পর্ক বেশ কয়েক বছরের। তরুণী বিবাহিতা। তার দুটি সন্তানও রয়েছে। তরুণী কয়েকদিনের জন্য বাপের বাড়ি গিয়েছিলেন। এই সুযোগে ওই যুবক বিয়ে করেন। শ্বশুরবাড়ি ফিরে এসে জানতে পারেন তাঁর প্রেমিকের বিয়ে হয়ে গিয়েছে। এই নিয়ে দুজনের মধ্যে তুমুল অশান্ত শুরু হয়। পরে ঝামেলা মিটেও যায়। দুজনে ঠিক করে একসঙ্গে আত্মহত্যা (suicide) করবে। পরিকল্পনা ছিল নৈনি সেতু থেকে তারা গঙ্গায় লাফ দেবে।

পরিকল্পনা মত তারা নৈনি সেতু (Naini bridge) পৌঁছয়। ঠিক ছিল, আগে তরুণী গঙ্গা লাফ দেবে। তারপর ওই যুবক। তরুণী জয় মা বলে গঙ্গায় ঝাঁপ মারে। প্রেমিক ঝাঁপ (jump) মারার বদলে সেখান থেকে পালায়। তরুণী তখন মাঝ গঙ্গায়। প্রেমিকের পাত্তা নেই। কী হয়েছে বুঝতে বিন্দুমাত্র দেরি হয়নি। কোনওরকমে সাঁতার কেটে সে পাড়ে এসে সোজা থানায়।

দিল্লিতে রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ১০ জনের

ডিমের কালিয়া একঘেয়ে লাগে? তাহলে ঝটপট বানিয়ে নিন ‘এগ লবাবদার’

কিয়েভ-সহ ইউক্রেনে মুহুর্মুহু হামলা রাশিয়ার, নিহত ২৩

বারাণসীতে মধ্যরাতে অপারেশন, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল মন্দির-মসজিদ

‘মহারাজ’ সৌরভের জেড ক্যাটেগরির নিরাপত্তা প্রত্যাহার রাজ্য সরকারের

ভারত সহ ৬০ টি দেশের পণ্যের উপর নতুন শুল্কের প্রস্তাব আমেরিকার

মমতার বিরুদ্ধে বিদ্রোহ ৫৯ তৃণমূল বিধায়কের, স্পিকারকে চিঠি

বাসন্তীতে আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল নেতা

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমকপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

কানাডার মুদির দোকানে আচমকা হাজির ‘ভগবান’ রাম, উঠল ‘জয় শ্রীরাম’ শ্লোগান

সুরেন্দ্রনাথ কলেজ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা রুজু পুলিশের

গণধর্ষণের পর খুন, নির্জন জায়গা থেকে উদ্ধার নাবালিকা ছাত্রীর পোড়া দেহ