প্রতারণার অভিযোগে গ্রেফতার বিজেপি প্রার্থী

একুশের বিধানসভা নির্বাচনে উদয়নারায়ণপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ছিলেন সুমিতরঞ্জন। প্রতারণার অভিযোগে এখন তিনি গ্রেফতার হয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও মুখ পুড়ল বঙ্গ বিজেপি নেতৃত্বের। হাওড়া(Howrah) শহরের হাওড়া ময়দান এলাকা থেকে শুক্রবার গভীর রাতে গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতা সুমিতরঞ্জন কাঁড়ারকে(Sumit Ranjan Knarar)। তিনি একুশের বিধানসভা নির্বাচনে উদয়নারায়ণপুর(Udaynarayanpur) বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী(BJP Candidate) ছিলেন। যদিও হেরে যান। এখন তাঁর বিরুদ্ধেই উঠেছে প্রতারণার অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার(Arrest) করেছে পুলিশ। শনিবারই তাঁকে উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। 

একুশের বিধানসভা নির্বাচনে প্রার্থী বাছাই নিয়ে যেমন গেরুয়া শিবিরের অন্দরেই তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছিল তেমনি ভোট মিটতেই সেই সব প্রার্থীদের বিরুদ্ধে বার বার অভিযোগ উঠছে প্রতারণাকাণ্ডের। প্রায় সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে মোটা টাকার বিনিময়ে ওই সব প্রার্থীরা কেউকে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বসে আছেন তো কাউকে সরকারি কোনও প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বসে আছেন। সুমিতরঞ্জনের ক্ষেত্রেও দেখা যাচ্ছে সেই একই রকমের অভিযোগ। হাওড়ার এই বিজেপি নেতা চাকরি দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। যদিও চাকরি না মেলায় যারা টাকা দিয়েছিলেন তাঁরা টাকা ফেরত চেয়েও পাননি। আর তার পরেই তাঁরা সুমিতের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ সুমিতরঞ্জনকে গ্রেফতার করেছে।

প্রসঙ্গত গত মাসেই এই বিজেপি নেতার প্রতারনার প্রতিবাদে চাকরিপ্রার্থীরা উদয়নারায়নপুরে রাস্তা অবরোধ করেছিল। কার্যত সেই সময় থেকেই সুমিতের বিরুদ্ধে তদন্ত শুরু করে পুলিশ। বেশ কিছু ক্ষেত্রে নির্দিষ্ট প্রমাণ পেয়েই তাঁকে এবার গ্রেফতার করেছে পুলিশ। বিজেপির নেতাদের একাংশের অভিযোগ, একুশের বিধানসভা নির্বাচনে এমন একটা হাওয়া তোলা হয়েছিল যে বিজেপি ভোটে জিতেই গিয়েছে, ক্ষমতায় আসা ও সরকার গঠন শুধুই সময়ের অপেক্ষামাত্র। আর সেই হাওয়াতেই গা ভাসিয়েছিলেন একাধিল বিজেপি নেতা। যাদের মধ্যে অনেকেই আবার দলবদলু ছিলেন। বিজেপি থেকে এদেরই আবার বাড়তি গুরুত্ব দিয়ে প্রার্থীও করা হয়। এখন দেখা যাচ্ছে এদের কারণেই দলের মুখ বেশি পুড়ছে। যেমনটি ঘটিয়েছেন সুমিতরঞ্জন।   

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ