Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মহার্ঘভাতা মেটানোর দাবিতে আন্দোলনে কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ার ও ক্লার্করা

বকেয়া মহার্ঘভাতা মেটানো-সহ একাধিক দাবিতে বিক্ষোভ কলকাতা পুরসভার কর্মীদের। দাবি না মানলে আগামীতে পুরসভার পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বকেয়া মহার্ঘভাতা মেটানো-সহ একাধিক দাবিতে বিক্ষোভ অবস্থান শুরু করলেন কলকাতা পুরসভার কর্মীরা। দাবি না মানলে আগামীতে পুরসভার পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ার অ্যান্ড অ্যালায়েড সার্ভিসেস অ্যাসোসিয়েশনের সদস্যরা পুরসভায় বিভিন্ন শূন্যপদ পূরণ, পদোন্নতি, বকেয়া ডিএ মেটানোর দাবি-সহ সাত দফা দাবিতে এই আন্দোলন শুরু করেছে। তবে তাদের অবস্থান বিক্ষোভের জন্য বর্তমানে কোনও নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে না বলে জানিয়েছেন তাঁরা। তবে দাবি না মানলে ভবিষ্যতে পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। অন্যদিকে ইঞ্জিনিয়ারদের পাশাপাশি বকেয়া মহার্ঘভাতা মেটানোর দাবিতে আন্দোলন শুরু করেছে পুরসভার ক্লার্কদের সংগঠন ক্লার্কস ইউনিয়ন। তাঁদের দাবি,অবসরকালীন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন কর্মীরা। এই পরিস্থিতির না বদল ঘটলে পরিষেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরাও।

কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ার অ্যান্ড অ্যালায়েড সার্ভিসেস অ্যাসোসিয়েশনের অভিযোগ, পুরসভার এক ডিজি এবং ৪ জন ডেপুটি ইঞ্জিনিয়ারকে নিয়োগ করা হয়েছে চুক্তিভিত্তিক। তাঁদের দাবি, নিয়ম অনুযায়ী,  রাজ্য সরকারের অনুমতি ছাড়া কোনও চুক্তি ভিত্তিক আধিকারিকের হাতে প্রশাসনিক দায়িত্ব দিতে পারে না পুরসভা। কিন্তু চুক্তি ভিত্তিক নিয়োগ করা ৫ জনকেই প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়েছে বলে আন্দোলনকারীরা জানান। বিক্ষোভকারীদের দাবি, ফাঁকা পদ পূরণ না করে এবং পুরসভার বর্তমান কর্মীদের কোনওরকম পদোন্নতি না করে চাকরি থেকে অবসর নিয়েছেন এমন আধিকারিকদের বিভিন্ন দফতরে নিয়োগ করছে পুরসভা। তাই দ্রুত পুরসভার অস্থায়ী কর্মীদের স্থায়ী পদে নিয়োগ করার পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মীদের নিয়োগ না করার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। ইঞ্জিনিয়ার অ্যান্ড অ্যালায়েড সার্ভিসেস অ্যাসোসিয়েশনের আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন বাম কাউন্সিলার মধুছন্দা দেব। পুরসভার বিক্ষোভকারী ইঞ্জিনিয়ারদের দাবিগুলির প্রতি সমর্থন জানিয়েছেন তিনি। বাম কাউন্সিলার জানান,  পুরসভার আসন্ন অধিবেশনে এই বিষয়টি নিয়ে তিনি সরব হবেন।

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

আজকের রাশিফল: কাছের বন্ধুদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা, বিদেশ ভ্রমণের সুযোগ

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের